মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

৫ দফা দাবিতে ডেল্টা মেডিকেলে শাটডাউন এবং লং মার্চ ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৬ · ২ মিনিটে পড়ুন
৫ দফা দাবিতে ডেল্টা মেডিকেলে শাটডাউন এবং লং মার্চ ঘোষণা
লেখার আকার

রবিবার, ২৩শে ফেব্রুয়ারি,২০২৫

৫ দফা দাবিতে ডেল্টা মেডিকেল কলেজে শাটডাউন এবং লং মার্চ ঘোষণা করা হয়েছে। এক বিশেষ বিবৃতিতে এ শাটডাউন এর ঘোষণা দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনে সমস্যা সমাধানে একটি মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। আমাদের ৫ দফা দাবি স্বাস্থ্যখাতে একটি বিপ্লব ঘটাতে পারে। এই দাবিগুলো বাস্তবায়িত হলে একদিকে যেমন স্বাস্থ্যখাতের অব্যবস্থা ও অনিশ্চয়তা দূর হবে, তেমনি অন্যদিকে রোগী এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

আমাদের পাঁচ দফা দাবি সমূহ-

১. “MBBS/BDS ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না” BMDC এর উক্ত আইনের বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে ও BMDC রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS/BDS ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সালে হাসিনা সরকার MATS দেরকে BMDC থেকে রেজিস্ট্রেশন দেয়া শুরু করেছে, এই MATS দের BMIC থেকে রেজিস্ট্রেশন দেয়া অবিলম্বে বন্ধ করতে হবে।

২. উক্ত বিষয়ের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ OTC Drug list update করতে হবে। MBBS ও BDS ছাড়া অন্য কেউ OTC list এর বাইরে drug prescribe করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো OTC list এর বাইরে কোন ওষুধ বিক্রি করতে পারবে না।

৩. স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে-

ক. দ্রুত ১০,০০০ জন ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠনের পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে।

খ. প্রতিবছর ৪,০০০- ৫,০০০ ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে।

গ. ডাক্তারদের BCS এর বয়সসীমা ৩৪ বছর করতে হবে।

৪. সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS) ও মানহীন সরকারি ও বেসরকারি কলেজ সমূহ বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে পাশ করা (MATS) শিক্ষার্থীদের SACMO পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

৫ দফা দাবিতে দেশের বেশ কিছু মেডিকেল কলেজে আন্দোলন বিগত কয়েকদিন ধরে চলছে। শান্তিপূর্ণভাবে আন্দোলন চললেও কর্তৃপক্ষ নির্বিকার রয়েছে। তারা আমাদের দাবি পূরণের কোনো লক্ষণ দেখাচ্ছে না। তাঁদের এই উদাসীনতায় আমরা ক্ষুব্ধ। আমরা মনে করি, তাঁরা আমাদের দাবিগুলোতে গুরুত্ব দিচ্ছে না। তাই, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের অন্যান্য সকল মেডিকেল কলেজের সাথে একাত্মতা পোষণ করে ডেলটা মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী আগামীকাল ২৪শে ফেব্রুয়ারি থেকে একাডেমিক শাটডাউন ও ২৫শে ফেব্রুয়ারি লংমার্চ টু হাইকোর্ট কর্মসূচির ঘোষণা দিচ্ছে। যদি তবুও আমাদের দাবী মেনে না নেয়া হয়, তাহলে কর্মসূচি আরও কঠোর হবে।”

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মেহরুবা আক্তার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।