মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

৫ দফা দাফিতে রংপুর মেডিকেলের পোস্ট গ্রাজুয়েট ট্রেইনিদের কর্মবিরতির আহ্বান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৫৫ · ২ মিনিটে পড়ুন
৫ দফা দাফিতে রংপুর মেডিকেলের পোস্ট গ্রাজুয়েট ট্রেইনিদের কর্মবিরতির আহ্বান
লেখার আকার

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

৫ দফা দাফিতে রংপুর মেডিকেলের পোস্ট গ্রাজুয়েট ট্রেইনিদের কর্মবিরতি ও চলমান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টর’স এসোসিয়েশন। আজ (২৮ ফেব্রুয়ারি) এসোসিয়েশনের আহ্বায়ক ডা: ফরহাদ আখতার ও সদস্য সচিব ডা: তাসকিন বিন মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ আহ্বান জানান হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, “আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, ‘ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস’ কর্তৃক উত্থাপিত স্বাস্থ্যখাতের মুক্তির ৫ দফা দাবি আদায় এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পক্ষ থেকে আদালতে ভিত্তিহীন তিনটি চলমান রিটের চূড়ান্ত রায় প্রকাশে বারংবার বিলম্বিকরণের প্রতিবাদে বৃহত্তর রংপুর মেডিক্যাল শিক্ষার্থীরা এবং ইন্টার্ন চিকিৎসকবৃন্দ একযোগে কর্মবিরতি ও সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জনের মাধ্যমে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন।

কিন্তু, আমরা বারংবার হতাশার সাথে লক্ষ্য করছি যে, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রশাসনের এই দাবিগুলোর ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।

সুতরাং, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস, রংপুর শাখা, বৃহত্তর রংপুর মেডিকেল শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতির সাথে একাত্মতা পোষণ করে কর্মবিরতিতে যাবার ঘোষণা দিচ্ছে এবং এই মর্মে উদাত্ত আহ্বান জানাচ্ছে যে, বৃহত্তর রংপুর বিভাগের সকল শ্রদ্ধেয় মেডিক্যাল শিক্ষকবৃন্দ (অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, কনসালট্যান্ট), ভাতৃতুল্য সরকারি সহকর্মীবৃন্দ (রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার-সিএ, আইএমও, মেডিক্যাল অফিসার), প্রাণের সকল প্রাইভেট পোস্টগ্রাজুয়েট সহযোদ্ধাগণ (এফসিপিএস ট্রেইনিগণ, রেসিডেন্ট, নন-রেসিডেন্ট, ডিপ্লোমা, এমপিএইচ এবং এমফিল ট্রেইনি), সকল প্রাইভেট চিকিৎসকবৃন্দ (কর্পোরেট, জিপি ও ক্লিনিক), সকল চিকিৎসক সংগঠন (ড্যাব, এনডিএফ, বিএমএ), অতি স্নেহের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ এবং মেডিক্যাল শিক্ষার্থী ভাই ও বোনেরা, রাষ্ট্রের স্বাস্থ্যখাতকে এক গভীর ষড়যন্ত্র থেকে বাঁচাতে এবং আগামী প্রজন্মের জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষে, আগামী ০১/০৩/২০২৫ তারিখ রোজ শনিবার হতে উক্ত ৫ দফার যৌক্তিক উপসংহারে না আসা পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্যে কর্মবিরতি পালন এবং চলমান কর্মসূচিতে অংশগ্রহন করবেন।

আসুন, আমরা বৃহত্তর রংপুর বিভাগের সর্বস্তরের চিকিৎসক সমাজ এক হই। আমাদের প্রফেশনকে আমাদেরকেই রক্ষা করতে সচেষ্ট হতে হবে।”

প্ল্যাটফর্ম/এমইউএএস

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।