মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

৪৮তম বিসিএস (বিশেষ) থেকে অতিরিক্ত ২ হাজার চিকিৎসক নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ৮:২৯ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

বুধবার, ২৭ আগষ্ট, ২০২৫

বিশেষ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে অতিরিক্ত ২ হাজার চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছে ৪৮তম বিশেষ বিসিএস চূড়ান্ত ফলপ্রত্যাশী চিকিৎসক ফোরাম।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফোরামের আহ্বায়ক ডা. গোলাম সামদানী ও ডা. রাশেদ। এসময় সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাস্থ্য সংস্কার কমিশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে প্রায় ১২ হাজার ৯৮০টি চিকিৎসক পদ শূন্য পড়ে আছে, যার ফলে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই সংকট কাটাতে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) এর মাধ্যমে ২ হাজার ৭০০ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে চলছে।

তবে বক্তারা উল্লেখ করেন, ৪৫ ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ অনেক প্রার্থী ৪৮তম বিসিএসেও উত্তীর্ণ হয়েছেন। একইসঙ্গে ৪৭তম বিসিএসের কার্যক্রমও চলমান। ফলে ভবিষ্যতে ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএসের (মোট ৩৪৯৩ পদে) চূড়ান্ত ফল প্রকাশিত হলে, ওইসব প্রার্থী সিনিয়রিটি ও পদোন্নতির সুবিধার কারণে সংশ্লিষ্ট বিসিএসে যোগদান করবেন। এতে ৪৮তম বিশেষ বিসিএসের অনেক পদ শূন্য হয়ে পড়বে এবং চিকিৎসক সংকট কাটবে না। তাই অতিরিক্ত চিকিৎসক নিয়োগ জরুরি।

ফোরামের পক্ষ থেকে আরও বলা হয়, এর আগে রাষ্ট্রীয় প্রয়োজনে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসে নির্ধারিত সংখ্যার বাইরে প্রায় ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। সেই দৃষ্টান্ত অনুসরণ করে এবারও যদি ৪৮তম বিশেষ বিসিএসে অতিরিক্ত ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়, তবে দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার অচলাবস্থা অনেকাংশে নিরসন হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।