মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

৩৯ তম বিশেষ বিসিএস এ সুপারিশকৃত ৩৮ প্রার্থীকে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ৭:৫৬ · ২ মিনিটে পড়ুন
৩৯ তম বিশেষ বিসিএস এ সুপারিশকৃত ৩৮ প্রার্থীকে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
লেখার আকার

২০ ফেব্রুয়ারি, ২০২০
৩৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ সুপারিশকৃত ৩৮ জন প্রার্থীকে কেন নিয়োগ প্রদান করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এফ.আর.এম নাজমুল আহসান ও বিচারপতি কে.এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রুল জারি করা হয়।

উক্ত বিসিএস এ নিয়োগ না পাওয়া ৩৮ প্রার্থী গত সপ্তাহে হাইকোর্টে দুটি পৃথক রিট দায়ের করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ্ মিয়া ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল আল মাহমুদ বাশার ও এএজি সাইফুল আলম।

রিট আইনজীবী সিদ্দিক উল্লাহ্ মিয়া জানান, সরকারি কর্ম কমিশন ৩৯তম বিসিএস (বিশেষ) এ সর্বমোট ৪ হাজার ৭৯২ জনকে নিয়োগের সুপারিশ করে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক তিনটি প্রজ্ঞাপনে ৪ হাজার ৬২৯ জনকে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দিলেও রিট
আবেদনকারী ৩৮ জনকে অদ্যবধি নিয়োগ প্রদান করা হয়নি।

এ অবস্থায় নিয়োগ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ও সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের আরজি নিয়ে সুপারিশপ্রাপ্ত মো. আবদুল্লাহ আল মামুনসহ ৩৮ জন পৃথক দুটি রিট করেন।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।