মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

৩৬তম বিসিএস ও ৩৭তম বিসিএস এর ফলাফল- সেপ্টেম্বরে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ আগস্ট ২০১৭, ১০:৩৫ · ২ মিনিটে পড়ুন
৩৬তম বিসিএস ও ৩৭তম বিসিএস এর ফলাফল- সেপ্টেম্বরে
লেখার আকার

৩৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ও ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল এ বছরের সেপ্টেম্বরের শেষ দিকে প্রকাশ হতে পারে বলে জানা গেছে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) একটি সূত্র এ কথা জানিয়েছে। এই দুই পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য নিরলসভাবে কাজ করছে বলে ওই সূত্র নিশ্চিত করেছে।

ফলাফলের বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানান, ‘৩৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ও ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আমরা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ৩৬তমর চূড়ান্ত ফলাফল ও ৩৭তমের লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বরের শেষ দিকে দেওয়ার চেষ্টা করছি।’

মোহাম্মদ সাদিক আরও বলেন, ‘৩৮তম বিসিএসের আবেদন নিয়েও কাজ করছি। পাশাপাশি বিভিন্ন নন ক্যাডারের লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয়ে আমরা কাজ করছি। সবমিলে সবকিছু কম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করছি।’ ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অক্টোবরের শেষ দিকে নেওয়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি।

পিএসসি সূত্র জানায়, ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হন। প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২ লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নিয়ে উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন। গত বছরের সেপ্টেম্বরে তাঁদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪৬৮ জন।

এদিকে ৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন। গত বছরের ৩০ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেছিলেন।

এদিকে ৩৮তম বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণের প্রক্রিয়া গত ১০ জুলাই শুরু হয়েছে, চলবে ১০ আগস্ট সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।