মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

২য় পেশাগত এমবিবিএস পরীক্ষায় ১ম স্থান এবং ৩য় স্থান অধিকার করেছে শতামেক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ৫:৪৮ · ২ মিনিটে পড়ুন
২য় পেশাগত এমবিবিএস পরীক্ষায় ১ম স্থান এবং ৩য় স্থান অধিকার করেছে শতামেক
লেখার আকার

এবারের ২য় পেশাগত এমবিবিএস পরীক্ষায়  ১ম এবং ৩য় স্থান অধিকার করেছে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের দু’জন শিক্ষার্থী, জারিন তাসনিম হুদা ( ১ম স্থান)  এবং সামিউন ফাতিহা (৩য় স্থান) ।।

এছাড়াও ২ টি বিষয়ে ( কমিউনিটি মেডিসিন এবং ফরেন্সিক মেডিসিন) মোট ৮ জন সম্মাননাসহ উত্তীর্ণ  হয়েছে।

জারিন তাসনিম হুদা এবং সামিউন ফাতিহা উভয় বিষয়ে সম্মাননা অর্জন করে।

এছাড়া হিমিকা কবির ও সুমাইয়া নার্গিস সুগন্ধি কমিউনিটি মেডিসিনে, এবং সাদিয়া তাসনিম , সাদিয়া হোসেন, রামিসা রহমান, ইলমে আজাদ তৃষা ফরেন্সিক মেডিসিনে সম্মননাসহ উত্তীর্ণ হয়।

২০১৯ সালের ২য় পেশাগত পরীক্ষায় শতামেক এর পাসের হার ৮৩%।।

শতামেক এর কৃতি শিক্ষার্থীরা জানায় তাদের এই সাফল্যের পিছনে তাদের ব্যাচের সম্মানিত সকল শিক্ষকদের অবদান অনস্বীকার্য।

তারা আরোও জানিয়েছে, ফরেন্সিক মেডিসিন এর বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ কামরুল হাসান সর্দার স্যার এবং কমিউনিটি মেডিসিন এর বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ এ. কে. এম এনামুল হক স্যার এর বিশেষ তত্ত্বাবধান তাদের এই সাফল্যের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।।

শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল  কলেজের এই অভুতপূর্ব ফলাফলে সন্তুষ্ট হয়ে আগামী ২৪/৯/২০১৯  তারিখে আনন্দ উৎসব উদযাপনের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর ডাঃ আসাদ হোসেন।।

প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে শতামেক কে প্রাণ ঢালা অভিনন্দন।

বিশেষ অভিনন্দন প্ল্যাটফর্ম এর প্রতিনিধি  সামিউন ফাতিহাকে  . সামিউন ফাতিহা ২০১৮ সালে প্ল্যাটফর্ম এর স্বেচ্ছাসেবী হিসেবে  যোগ দান করে।

এখন ফাতিহা  প্ল্যাটফর্ম মেডিকেল জার্নালিজম ডিভিশন কমিটির প্রধান সম্পাদক এবং তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক ( গাজীপুর জোন)   হিসেবে  কর্তব্যরত আছে।

একজন নিষ্ঠাবান স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালনের জন্য ২০১৮/১৯ কর্মসালে ফাতিহা সেরা এক্টিভিস্ট অফ প্ল্যাটফর্ম নির্বাচিত হয়।।

প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে শতামেক এবং ফতিহার জন্য অনেক শুভ কামনা।

ট্যাগ:রেজাল্ট
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।