মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ · ৮ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

২.৫-৩ ইঞ্চি ছিদ্রের মাধ্যমে দেশেই হার্টের ডাবল ভাল্ব প্রতিস্থাপন সম্পন্ন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ মে ২০২১, ১:৫৫ · ২ মিনিটে পড়ুন
২.৫-৩ ইঞ্চি ছিদ্রের মাধ্যমে দেশেই হার্টের ডাবল ভাল্ব প্রতিস্থাপন সম্পন্ন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২৯ মে, ২০২১

দেশে প্রথমবারের মতো ২.৫-৩ ইঞ্চি ছিদ্র করে MICS(minimal invassive cardiac sergery) পদ্ধতিতে হার্টের ডাবল ভাল্ব প্রতিস্থাপন সম্পন্ন করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একদল তরুণ চিকিৎসক। এই পদ্ধতিতে অস্ত্রোপচারের সুবিধা হলো রোগীর রক্তক্ষরণ ও ব্যথা কম অনুভব হয় এবং অতিদ্রুত সুস্থ হয়ে ওঠেন। সারা বিশ্বে এই MICS পদ্ধতিতে মাত্র ২.৫-৩ ইঞ্চি ছিদ্র করে সফল হার্ট ভাল্ব প্রতিস্থাপন অত্যন্ত বিরল।

হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা.আশরাফুল হক সিয়ামের অধীনে ৮-১০ জন চিকিৎসক ৪-৫ ঘন্টা দীর্ঘ সময়ের প্রচেষ্টার মাধ্যমে গত ২৫ মে হাসিনা বেগম (৩০) নামক রোগীর শরীরে এই পদ্ধতিতে কসমেটিক সার্জারীটি সফলতার সাথে সম্পন্ন করেন। ডা. আশরাফুল হক সিয়াম উপমহাদেশের সবচেয়ে কম বয়সী কার্ডিয়াক সার্জন। তিনি কার্ডিয়াক সার্জন সোসাইটি অব বাংলাদেশ (সিএসএসবি) এর সাধারণ সম্পাদক।

এই অস্ত্রোপচারের অন্যান্য সদস্যরা হলেন এনেস্থেটিকস হিসেবে অধ্যাপক ডা. শাহনাজ। এছাড়াও ছিলেন সহকারী অধ্যাপক ডা. সালাম,
সহকারী অধ্যাপক ডা. রোমেনা রহমান, ডা.আসিফ আহসান চৌধুরী, ডা. ইমরান, ডা. মন্জুর, ডা. ওয়াহিদা, ডা. সায়েম, ডা. রুবাইয়াত ও ডা.সৌরভ।

সাধারণত MICS পদ্ধতিতে ৩-৪ ইঞ্চি ছিদ্র করা হয় কিন্তু এবার প্রথমবারের মতো ২.৫-৩ ইঞ্চি ছিদ্র করা হয়। হৃদরোগের চিকিৎসায় এর মাধ্যমে নতুন মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ। উল্লেখ্য ২০১৯ সালের ২৫শে আগষ্ট MICS পদ্ধতিতে সরকারী ভাবে ১ম হার্টের লেপোরস্কপিক অস্ত্রোপচারের সূচনা হয় বাংলাদেশে।

নিজস্ব প্রতিবেদক
মুমতাহিনা মীম ঐশী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।