মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ওয়ার্কশপ

১২ অক্টোবর পালিত হতে যাচ্ছে বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০১৯

Platformপ্রকাশ: ৭ অক্টোবর ২০১৯, ৮:৪১ · ১ মিনিটে পড়ুন
১২ অক্টোবর পালিত হতে যাচ্ছে বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০১৯
লেখার আকার

বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০১৯ উপলক্ষে আগামী ১২ অক্টোবর সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার এই দিবসটি পালিত হয়ে থাকে। এ বছরের প্রতিপাদ্য বিষয়, “আমার যত্ন, আমার অধিকার।”

পৃথিবীতে লাখো মানুষ অসহনীয় ব্যথা ও যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করেন। নিরাময় অযোগ্য মৃত্যুপথযাত্রীদের জীবনের শেষ দিনগুলো মমতায় ঘিরে রেখে কষ্টহীন মৃত্যু নিশ্চিত করার সেবা বিশ্ব জুড়ে প্যালিয়েটিভ কেয়ার নামে পরিচিত। প্যালিয়েটিভ মেডিসিনের চিকিৎসকেরা বিভিন্ন দুরারোগ্য রোগ যেমন: ক্যান্সার, স্ট্রোক, আঘাতজনিত প্যারালাইসিস, রেনাল ফেইলর এ আক্রান্ত মানুষ এবং তার পরিবারকে শারীরিক, মানসিক, সামাজিক ও আত্নিক সেবা প্রদান করে থাকে। বাংলাদেশে এ ধরনের সেবা প্রদান এবং একাডেমিক কোর্স পরিচালনা করছে একমাত্র প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার। বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০১৯ উপলক্ষে আগামী ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্টদের পাশাপাশি সকল চিকিৎসক সকাল ১০ টায় এ ব্লকের অডিটোরিয়ামে আমন্ত্রিত। ১১ টা পর্যন্ত বিভাগের রেসিডেন্টদের অংশগ্রহণে প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের বিভিন্ন কার্যক্রম এবং প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: ডাঃ মোহিব নীরব

স্টাফ রিপোর্টার/ ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

দিমেক হাসপাতালে ‘এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সহযোগীতায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে আর্ক ফাউন্ডেশন কর্তৃক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে "পাইলটিং এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ ইন হেলথকেয়ার ফ্যাসিলিটিজ ইন দিনাজপুর ডিস্ট্রিক্ট" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনাজপুর…

১৯ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট 

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই, ২০২২, সোমবার আগামী শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বন্ধু গ্রুপ’ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট-২০২২। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. শারফুদ্দিন…

১৮ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর ডে’ উপলক্ষ্যে প্ল্যাটফর্মের আয়োজনে ওয়েবিনার সিরিজের শেষদিন আজ

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ ‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর ডে’ উপলক্ষ্যে বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী এবং চিকিৎসকদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ এর আয়োজনে চারদিন ব্যাপী এক বিশেষ ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।