মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
কোয়াক হান্ট

১০ ভুয়া চিকিৎসকের জেল-জরিমানাঃ ফরিদপুর।

ওয়েব টিমপ্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৪, ৩:৫৪ · ২ মিনিটে পড়ুন
১০ ভুয়া চিকিৎসকের জেল-জরিমানাঃ ফরিদপুর।
লেখার আকার

ফরিদপুরে সনদ ছাড়াই চিকিৎসকের সাইনবোর্ড ব্যবহার করে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে এক নারী সহ ১০ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফরিদপুর সদরের শহরের সুপার মার্কেট, কানাইপুর ও বাখুণ্ডায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই এ সাজা দেন।

Faridpur_Fack_Dr_bg_117245999

ফরিদপুর র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাডেমিক যোগ্যতা ছাড়াই চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা ১০ ভুয়া ডাক্তার ও তাদের দুই সহযোগীকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইসমাইল ডেন্টাল ল্যাবের মালিক উজ্জ্বল হোসেন (২৮), আমেনা ডেন্টাল কেয়ারের মালিক শাখাওয়াত হোসেন (২৯), সাবেরা ডেন্টাল কেয়ারের মালিক হাফিজুর রহমান (৩০), নূরজাহান ডেন্টাল ক্লিনিকের প্রিয়া আক্তার (২৩), দন্ত চিকিৎসালয়ের শেখ জাহিদ হোসেন (৩৮), সেবা ডেন্টাল কেয়ারের আক্তারুজ্জামান খান (৩৩), সেবা ডেন্টাল কেয়ারের এখলাস উদ্দিন মৃধা (৩৩), মুক্তা ডেন্টাল কেয়ারের আলতাফ হোসেন (৪৬), ফরিদপুর দন্ত চিকিৎসালয়ের চিকিৎসক গুহলক্ষ্মীপুর গ্রামের আবদুল কাদের (৪৮) ও তাঁর বাবা আবুল খায়ের (৭৩)।

এদের মধ্যে আবুল খায়ের দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে নিজেকে সার্জন পরিচয় দিয়ে চিকিৎসা করছিলেন। অথচ তাঁর কোনো ডাক্তারি সনদ নেই। পিয়া আক্তারকে ও আবুল খায়েরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।বাকিদের সর্বনিম্ম ৬ মাস জেল ও ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১ বছর জেল ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্টেট মনদীপ বলেন, “দণ্ডিতরা ডাক্তারি পাসের কোন সনদ দেখাতে পারেনি। ডাক্তার না হয়েও সাইনবোর্ডে নামের পাশে ডাক্তার পদবি ব্যবহার করেছেন তারা। দীর্ঘ দিন ধরে তারা সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতো।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ভুয়া মহিলা ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলীপুল এলাকায় থেকে এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় ফাহমিদা আলম (২৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম যুগান্তরকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটকের…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ সহ এক ভুয়া মহিলা ডাক্তার গ্রেফতার

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ। দেখতে ডাক্তারের মতো হলেও তিনি ডাক্তার নন। একজন ধূর্ত প্রতারক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে রুমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রুমার নিজ বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা পরিচয় দিলেও বর্তমানে সে…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

  1. পোস্টে কোথাও কোন তারিখ উল্লেখ নেই। কি করে বুঝবো যে এটা কবেকার খবর

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।