মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

হাতুড়ীয় সার্কাসঃ পর্ব ১

হাতুড়ে ডাক্তারদের ডাটাবেস সংগ্রহের লক্ষ্যে “কোয়াক হান্ট” নামে প্ল্যাটফর্মের উদ্দোগ্যে যে ফেসবুক ইভেন্ট করা হয়েছে সেখান থেকে এমন কিছু ডাটা বা ছবি সংগ্রহ করা হয়েছে যা দেখে শুধুই একটা শব্দই মনে আসে, “সার্কাস”! টাকা দিয়ে কেনা বা কয়েকদিনের ট্রেনিং নিয়ে নাম জানা অজানা অনেক ডিগ্রির সমারোহ এই সব হাতুড়ে ডাক্তারদের নামে পিছে। দেখলে মনে হয়, উনি তো বিশাল ডাক্তার, কারও আবার ৪-৫ টা চেম্বারও আছে। কেউ কেউ আবার ভিজিটিং কার্ডে লিখে রাখে স্বর্ন পদক প্রাপ্ত ডাক্তার। BMDC এর নীতিমালা অনুযায়ী নামের আগে ডাক্তার লেখা অবৈধ হলেও এরা নামের আগে ডাক্তার লাগিয়ে এবং তার সুন্দর নাম খানার পিছে ১০-১২ টা নাম না জানা ডিগ্রি ঝুলিয়ে রাখে। কেউ কেউ আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও ডাক্তার 🙂

আমাদের হাতে থাকা সেই সব মহান ডিগ্রিধারীদের উতসর্গ করে এই স্যাটায়ার!

এই মহান ব্যক্তিদের আসলে কোয়াক বা হাতুড়ে ডাক্তার বললে হাতুড়ে ডাক্তার শব্দটাও লজ্জা পায়। কারন, ডাক্তার না হয়েও নামের আগে গর্বের সহিত ডাক্তার লাগিয়ে, গাইনী থেকে শুরু করে সকল বিষয়ে অভিজ্ঞ বা স্পেসালিষ্ট লিখে, ভিজিটিং কার্ডে যতখানি জায়গা আছে সবটুকুতে ইচ্ছেমত ডিগ্রি (মাঝে মাঝে SSC,HSC!!) লাগানো এই সব ব্যক্তিদের আমি শুধু “হাতুড়ী” হিসেবেই অভিহিত করতে চাই। কারন এরা জনগনের মাথায় হাতুড়ী দিয়ে বাড়ি মেরে আজ ডাক্তার। কিছু পারুক আর নাই বা পারুক, কিভাবে হাতুড়ী মেরে চেম্বারের চিপায় রোগী এনে হাতুড়ে চিকিৎসা দিতে হয়, এই ব্যাপারে তারা স্পেশালিষ্ট!

হাতুড়ী নাম্বার ওয়ান-ডাঃ মোঃ নাসিমুল ইসলাম!

আজকের প্রথম পর্বে যে মহান ব্যক্তিকে নিয়ে আলোচনা করবো তিনি তার সাইনবোর্ড বা ভিজিটিং কার্ডে প্রায় ৬ রকমের ডিগ্রির কথা গর্বের সাথে উল্লেখ করেন। এমনকি বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত। কলিকাতা থেকে (কেউ আবার কলিকাতা হারবাল মনে করিবেন না! কলিকাতা বলতে কলিকাতা) কমিনিউটি মেডিসিন ও সার্জারী”তেও বিশাল ডিগ্রি নিয়ে এসেছেন। তার সাথে দেখা হলে একদিন কমিনিউটি মেডিসিনের ডেফিনেশন জিজ্ঞেস করার ইচ্ছা আছে! আশা করি কলিকাতা থেকে তিনি কমিনিউটি মেডিসিনের বিশাল ডেফিনেশন খানাও মুখস্ত করিয়াই এসেছেন।

তার প্রেস্ক্রিপশনের উপরের অংশ টুকু দেখেন, সেখানেই সব লেখা আছে।

616622_871907782821113_4094465444212768208_o

তার মেইন চেম্বার ৪ টা! চিপায় চাপায় আরও দুই একটা থাকতে পারে। মোবাইল নাম্বারও দেয়া আছে। কেউ আবার দুষ্টুমি করে মিসকল দিবেন না 🙂 খুব বিজি মানুষ কিন্তু!

শিশু রোগ,স্ত্রী রোগ সব বিষয়ে পারদর্শী!

এবার একটা সিরিয়াস কথা বলি, সাধারন গরিব, অশিক্ষিত মানুষ তো আর এমবিবিএস বোঝে না, তারা জানে যার নামের পরে যতবেশি ডিগ্রি সে তত ভাল ডাক্তার। আর যদি ডিগ্রির সাথে একটু বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশের নাম লাগানো থাকে তাহলে তো কথাই নেই। আমাদের আজকের হাতুড়ী মনের মানুষ সেই বিসনেজটা ভালই বুঝছেন। এ তো শুধু একটি উদাহরন! আপনার বাড়ির পাশে এরকম ডিগ্রিধারী ডাক্তারের অভাব নাই, যাদের নামের সাথে শুধুই ডিগ্রি কিন্তু কিসের যে ডিগ্রি তা তারা নিজেরাও জানে না।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।