মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

হাসপাতালের যন্ত্রপাতি মেরামতের বিষয়টি চুক্তিতে স্পষ্ট করতে হবে – ড. ইশরাক

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ৪:০৪ · ২ মিনিটে পড়ুন
হাসপাতালের যন্ত্রপাতি মেরামতের বিষয়টি চুক্তিতে স্পষ্ট করতে হবে – ড. ইশরাক
লেখার আকার

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

হাসপাতালের যন্ত্রপাতি ও মেশিনারি মেরামতের বিষয়টি সার্ভিস চুক্তিতে স্পষ্ট করে উল্লেখ থাকলে তাহলে এসব অকার্যকর হিসেবে পড়ে থাকবে না বলে জানিয়েছেন মেডিকেল টেকনোলজি ইন্ডাস্ট্রি লিডার ও মেডট্রনিকের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এবং চেয়ারম্যান ড. ওমর ইশরাক। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে বিএসএমএমইউ কনভেনশন হলে মেডিকেল ইকুইপমেন্ট ও ডিভাইস বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যেসব প্রস্ততকারক বা কোম্পানি হাসপাতালের যন্ত্রপাতি ও মেশিনারি সরবরাহ করে তাদের সঙ্গে এমন সার্ভিস চুক্তি হতে হবে, যাতে যন্ত্রপাতিতে কোনো সমস্যা হলে তারা নিজ উদ্যোগে ঠিক করে দেয়। সার্ভিস চুক্তিতে এটা উল্লেখ থাকলে প্রস্ততকারক বা সরবরাহ কোম্পানি নিজেরাই এটা মেরামত করবে। প্রয়োজনে তারা যন্ত্রপাতি নিয়ে ঠিক করবে অথবা আমাদের দেশেই যন্ত্রপাতি ঠিক করার জন্য তাদের অফিস স্থাপন করবে। সার্ভিস চুক্তিতে স্পষ্ট করে এসব বিষয় উল্লেখ থাকলে হাসপাতালের যন্ত্রপাতি ও মেশিনারি নিয়ে সমস্যা হবে না।”

তিনি আরো বলেন, “যদি আমরা রোগ হওয়ার আগে তা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের হাসপাতালে রোগীর চাপ বাড়বে না। মাত্রাতিরিক্ত রোগী ভর্তি হওয়ার কারণে হাসপাতালে যথাযথ চিকিৎসা দেওয়াটা ব্যাহত হয়। আমাদের রোগ না হওয়ার জন্য প্রিভেনটিভ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। আমরা যদি হাসপাতাল বানানোর কথা বলি, বর্তমানে জনসংখ্যা এবং রোগীর যে চাপ তা শুধু হাসপাতাল বানিয়ে সমাধান করা সম্ভব নয়। আমরা যদি রোগের প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্ব দেই, তাহলে গ্রাম থেকে শহরে ও ঢাকায় রোগীর চাপ বাড়বে না। এজন্য আমাদের সচেতনতা এবং রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দিতে হবে।”

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী।

উল্লেখ্য যে, ড. ওমর এস. ইশরাক একজন বাংলাদেশি আমেরিকান ব্যবসায়িক নির্বাহী। ২০২০ সালের জানুয়ারি থেকে ইন্টেলের বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আগে ২০১১ সালের জুন থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত মেডট্রনিকের বোর্ডের সিইও ও চেয়ারম্যান ছিলেন। ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত নির্বাহী চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

প্ল্যাটফর্ম প্রতিবেদক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।