বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“স্মৃতিতে প্রিয় মঈন উদ্দিন স্যার”- ডা. জোবায়ের আহমেদ

লেখা: ডা. জোবায়ের আহমেদ
বুধবার, ১৫ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

আজকের সকালটা এত ভারী হবে,এতটা কষ্ট ও বুকফাটা আর্তনাদে আমার হৃদয় বিগলিত হবে ভাবিনি।
তবে আমি কেমন যেন প্রস্তুত ছিলাম।
কিন্ত আজই এমন খবরে আমার চোখ ভিজে যাবে ভাবিনি।

অনেক কষ্ট হচ্ছে।
চিৎকার করে কান্না আসছে।

আমাদের প্রিয়জন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মঈন উদ্দিন স্যার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আজ সকাল ৭.৫০ এ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থেকে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

একজন সাদামনের সাদাসিধে পরপোকারী, লোকসেবী, মানবিক বিশেষজ্ঞ চিকিৎসককে হারালো জাতি আজ।

যারা চিকিৎসকদের গালি দেন কথায় কথায় তারা কোনদিন কল্পনাও করতে পারবেন না কিভাবে এবং কতটা পরিশ্রম, অধ্যাবসায়, লেখাপড়া ও ট্রেনিং এর মাধ্যমে একজন মানুষ মেডিসিন বিশেষজ্ঞ হয়ে উঠেন, হাজার হাজার রোগী যাদের হাতের কোমল স্পর্শে জীবনের ছন্দ ফিরে পান।

করোনা ভাইরাস নিয়ে Mass Awareness তৈরী করতে সেই জানুয়ারি থেকেই লেখালেখি করছি।
স্যার আমার অনেক লেখা শেয়ার দিতেন।
এই মার্চের ১৮ তারিখ Break the transmission cycle of corona virus শিরোনামের লেখাটাও স্যার শেয়ার দিয়েছিলেন।
আমি স্যারের ওয়ালে গিয়ে সেই লেখাটার দিকে তাকিয়ে ছিলাম এতক্ষণ।

লাইভে কথা বলছি।
প্রায়ই দেখতাম
Moyeen Uddin is watching
এই লাইনটা দেখে বুকটা সম্মানে ভরে যেত।
এতবড় একজন মানুষ আমার মত ক্ষুদ্র মানুষের কথা শুনছেন।

কিছুদিন আগে ক্ষমতার উলঙ্গ প্রকাশ নামে একটা লিখেছিলাম।
তখন স্যার আমাকে ফোন দেন।
অনেক সাবধান করেছিলেন।
বললেন, তুমি যা লিখছো সব সত্য কিন্ত সত্য বলা যে পাপ জোবায়ের।
নীরব থেকে নিজেকে উন্নত করো। নীরবে মানুষের জন্য কাজ করে যাও। ক্যারিয়ারে ফোকাস করো।

আমি পেশাগত জীবনে ২০১৮ এর মার্চ মাসে অনেক বড় বিপদে পড়েছিলাম। একজন ফ্যামিলি প্লানিং এর ভিজিটর এর ভুল ও ভুয়া চিকিৎসায় একজন প্রসূতি মা মারা গেলে আমি ফেসবুকে একটা সচেতনতা মূলক লেখা লিখেছিলাম।
তারপর সব ইতিহাস। সেই ক্রান্তিকালীন দিনগুলোতে স্যার পরম মমতা ও স্নেহ নিয়ে পাশে ছিলেন। সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন। ম্যাসেঞ্জারে চ্যাট করে মনোবল না হারাতে উৎসাহ দিয়েছেন।

আফসোস।
স্যার যখন কোভিড ১৯ আক্রান্ত হয়ে সিলেট থেকে ঢাকা যেতে চাইলেন, এই রাষ্ট্র উনাকে একটা এয়ার এম্বুলেন্স দিলো না।
উনি কিভাবে এম্বুলেন্স ম্যানেজ করেছেন, তা আমাদের জানা।
FDSR এর মহাসচিব Shaikh Munna ভাইকে ম্যাসেঞ্জারে টেক্সট দিয়ে আকুতি জানিয়েছিলেন একটা এম্বুলেন্স ম্যানেজ করে দিতে।

অনেক কিছু লিখতে ইচ্ছে করছে কিন্ত লিখব না। চুপ হয়ে যাব। নীরবে অপেক্ষা করব মৃত্যুর। কিছু দুঃখ নিজের কাছে থাকাই ভালো।

যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রনা।
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দিবো সান্ত্বনা।

স্যারের দুইটা অবুঝ ছেলে।
চৌধুরী রিফাত জাহান আপুকে পাড়ি দিতে হবে একটা সমুদ্র, মাঝি ছাড়া এই দুইটা অবুঝ ছেলেকে নিয়ে।
আল্লাহ আমাদের প্রিয় মানুষ প্রিয় স্যারকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। স্যারের পরিবার এই শোক কাটিয়ে উঠুন। আপনি আমাদের স্মৃতিতে ভালবাসা ও সম্মানে উজ্জ্বল থাকবেন স্যার।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।