রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্বাস্থ্যমন্ত্রীর দুঃখপ্রকাশ প্রত্যাখ্যান; জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবী ভারতের চিকিৎসকদের!

সোমবার, ০৯ জুন

স্বাস্থ্যমন্ত্রীর দুঃখপ্রকাশ প্রত্যাখ্যান করেছে ভারতের গোয়ার চিকিৎসকেরা; সেই সাথে স্বাস্থ্যমন্ত্রীকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়ার পাশাপাশি কর্মবিরতিও অব্যাহত রেখেছেন চিকিৎসকেরা। সম্প্রতি হিন্দুস্থান টামসের বরাতে জানা গেছে এমন ঘটনা!

পরিদর্শনকালে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী

জানা গেছে, বাম্বোলিনে অবস্থিত জিএমসিএইচ হল একটি সরকার পরিচালিত হাসপাতাল। সেখানে ১,০০০-এরও বেশি বেডের ব্যবস্থা রয়েছে। এটি গোয়ার পাশাপাশি মহারাষ্ট্র ও কর্ণাটকের নিকটবর্তী অঞ্চলের রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করে। সেই হাসপাতালে হঠাৎ পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। সূত্রের খবর, তার আগে মন্ত্রীকে ফোন করে এক সাংবাদিক অভিযোগ করেন, হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডের চিকিৎসক তার শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এরপরেই জিএমসিএইচ-এর মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ রাজেশ পাতিলের সঙ্গে রানে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে যান। মেডিক্যাল অফিসারকে ডেকে মন্ত্রী বলেন, ‘আপনি আপনার জিহ্বা নিয়ন্ত্রণ করতে শিখুন, আপনি একজন ডাক্তার। আমি সাধারণত মেজাজ হারাই না। যতই কাজের চাপ থাকুক না কেন, আপনাকে রোগীদের সঙ্গে সঠিকভাবে আচরণ করতে হবে।আপনি একজন ডাক্তার এবং দরিদ্র মানুষের সেবা করার জন্য এখানে এসেছেন।’

পরবর্তীতে মেজাজ হারিয়ে গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিক্যাল অফিসারকে প্রকাশ্যে বরখাস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে। আর এরপরেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন মন্ত্রী। একজন সিনিয়র সাংবাদিকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এই পদক্ষেপ নেন তিনি।

আর এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে ভারতের বেশিরভাগ নাগরিক। গোয়ার কংগ্রেস সভাপতি অমিত পাটকর বলেন, ‘জিএমসিতে আজকের ঘটনাটি কোনও পরিদর্শন নয় – এটি গোয়ার সকল স্বাস্থ্য কর্মীর অপমান। স্বাস্থ্যমন্ত্রী একটি হাসপাতালে ঢুকেছেন, একজন সিনিয়র ডাক্তারকে অপমান করেছেন। এটি শাসনব্যবস্থা নয় – এটি কেলেঙ্কারিতে জর্জরিত একজন মন্ত্রীর ক্ষমতার অপব্যবহার।’ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের গোয়া শাখাও একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে, স্বাস্থ্যমন্ত্রীর আচরণকে অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য বলে তীব্র নিন্দা জানিয়েছে।

পাশাপাশি গোয়ার সকল চিকিৎসকেরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

এদিকে সমালোচনা শুরু হতেই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি হস্তক্ষেপ করেছি এবং আমি স্বীকার করি যে আমার কথা আরও পরিমাপ করা বলা যেত। আমি সমালোচনার ঊর্ধ্বে নই। আমি কীভাবে কথা বলেছি তার সম্পূর্ণ দায় আমি নিচ্ছি এবং আশ্বস্ত করছি যে এই বিষয়ের আর পুনরাবৃত্তি হবে না।’ তবে তিনি বলেন, ‘সমাজে ডাক্তারদের একটি মহৎ উদ্দেশ্য রয়েছে এবং জিএমসিএইচ-এ তাদের বেশিরভাগই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিষেবা প্রদান করেন। আমি আমাদের হাসপাতালে আসা প্রত্যেক রোগীর অধিকারের জন্য কাজ এবং লড়াই করতে থাকব।’

তবে স্বাস্থ্যমন্ত্রীর এমন দুঃখপ্রকাশ প্রত্যাখ্যান করেছে ভারতের গোয়ার চিকিৎসকেরা; সেই সাথে স্বাস্থ্যমন্ত্রীকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়ার পাশাপাশি কর্মবিরতিও অব্যাহত রেখেছেন চিকিৎসকেরা।

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।