মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

স্বাস্থ্যখাত পুনর্গঠনে ‘এ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড’- গঠনে হুমকি মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ২:২১ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

স্বাস্থ্যখাত পুনর্গঠনে ‘এ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড’- গঠনে হুমকি হয়ে দাঁড়িয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা। সম্প্রতি এ নিয়ে কার্যক্রম চালু হলে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের ব্যানারে এক বিবৃতিতে এমন হুমকি দিয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা।

বিবৃতিতে বলা হয়েছে, “দেশের সকল ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বোর্ড গঠন সংক্রান্ত আন্দোলন ও দাপ্তরিক কার্যক্রম বিষয়ে বিভাজন নয়, একতা প্রয়োজন।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় “Allied Health Professional Board” গঠনের প্রক্রিয়া পুনরায় শুরু করার উদ্যোগ নিয়েছে, যা ডিপ্লোমা মেডিকেল শিক্ষা ও পেশার অস্তিত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই বোর্ড বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের স্বাতন্ত্র্য, মর্যাদা এবং ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন (BDMSA) সুস্পষ্টভাবে জানাচ্ছে- ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা কোনোভাবেই “Allied Health Professional Board মেনে নেবে না।

আমাদের একমাত্র দাবি-

রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে State Medical Education Board of Bangladesh অথবা Diploma Medical Education Board of Bangladesh নামে পুনর্গঠন করতে হবে। এই মুহূর্তে বিভাজন নয়, ঐক্যই আমাদের অস্ত্র’। যে যেখানেই আছি, সবাইকে একই প্ল্যাটফর্মে এসে এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। দেশের প্রতিটি ক্যাম্পাস, প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি সংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের মর্যাদা রক্ষার এই সংগ্রাম শুধু একটি সংগঠনের নয়- এটি সমগ্র ছাত্রসমাজের, সমগ্র পেশাজীবী শিক্ষার্থীদের লড়াই।

এ্যালাইড হেলথ বোর্ড গঠনের সকল পাঁয়তারা রুখে দিতে হবে এখনই।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।