মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা :WHO

ওয়েব টিমপ্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৪, ৯:৫৮ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

 

বিভিন্ন সমস্যার মধ্যে, স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্য আমাদের জন্য একটি অর্জন। স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ড. মার্গারেট চ্যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের সভা উদ্বোধনের পর সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ড. চ্যান এ কথা বলেন। ঢাকায় সফররত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, এ অঞ্চলের অন্যান্য দেশ এ খাতে বাংলাদেশকে অনুসরণ করতে পারে।

ঢাকায় ডব্লিউএইচওর সভা আয়োজনে সব ধরনের সহযোগিতা দেওয়ায় ড. চ্যান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশের সফলতার প্রশংসা করে তিনি বলেন, এ অঞ্চলের জনগণ স্বাস্থ্য খাতে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণে রাখবে।

তিনি বলেন, এ অঞ্চলের সব দেশ স্বাস্থ্য খাতে বাংলাদেশকে অনুসরণ করতে পারে।

ড. চ্যান ইবোলা ভাইরাসের বিষয়ে সতর্ক থাকতে এবং এ ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।