মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

স্বাভাবিক অবস্থায় ফিরেছে নিউরোসায়েন্স ; চলছে নিয়মিত কার্যক্রম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২:৩২ · ১ মিনিটে পড়ুন
স্বাভাবিক অবস্থায় ফিরেছে নিউরোসায়েন্স ; চলছে নিয়মিত কার্যক্রম
লেখার আকার

রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

পরিচালকের পদত্যাগের দাবিতে চিকিৎসকদের কর্মসূচিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের হামলার ঘটনায় গত চারদিন যাবত চলা কর্মবিরতি ও আন্দোলনের পর স্বাভাবিক চেহারায় ফিরেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিনস) হাসপাতাল।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) হাসপাতালের জরুরি ও বহির্বিভাগের সেবা চালু থাকার পাশাপাশি নিয়মিত অস্ত্রোপচারও হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।

হাসপাতালের এক কর্মকর্তা প্ল্যাটফর্মকে জানান, আজ সকাল থেকে হাসপাতালের সকল ধরনের চিকিৎসা সেবা সুষ্ঠুভাবে চলছে। জরুরি  বিভাগ, অভ্যন্তরীণ কার্যক্রম চলমান আছে। অপারেশন থিয়েটার, ক্যাথ ল্যাবে ডাক্তাররা অস্ত্রোপচার শুরু করেছেন।

তিনি আরো বলেন, হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণরূপে চালু আছে। কোথাও কোনো সমস্যা নেই। অন্তঃবিভাগ ও বহির্বিভাগের কার্যক্রম খোলা রয়েছে। কোনো কর্মবিরতি নেই এবং স্থগিত হওয়া নিয়মিত অস্ত্রোপচারগুলো এখন করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি স্বার্থান্বেষী মহল হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ও বহিরাগতদের নিয়ে পরিবেশ অস্থিতিশীল করার পাঁয়তারা চালিয়েছিল। তবে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য শেরেবাংলা নগর থানায় নিয়ে গেছে পুলিশ। পরিস্থিতি এখন স্বাভাবিক এবং সবাই কাজ করছে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।