মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
চ্যারিটি

“স্বপ্নবিলাস বিদ্যানিকেতন” এর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণে “কিছু মুখের হাসি”

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ১:১৪ · ২ মিনিটে পড়ুন
“স্বপ্নবিলাস বিদ্যানিকেতন” এর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণে “কিছু মুখের হাসি”
লেখার আকার

২৯ ডিসেম্বর, ২০১৯
বরকল এস জেড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গত শুক্রবার সকাল ১০ টায় সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল “স্বপ্নবিলাস বিদ্যানিকেতন” এর প্রায় ১০০ শিশুর মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন “কিছু মুখের হাসি”। সার্বিক সহায়তায় ছিলেন, স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের সদস্যবৃন্দ।

সেদিন সকাল ৯ঃ৩০ কিছু মুখের হাসি’র ৬ জন সদস্য (ডাঃ আবদুল হামিদ, অনিক দাশগুপ্ত, সাখাওয়াত হোসেন, আবদুল হান্নান, ইমদাদ বিন ফরিদ এবং সাব্বির আহমেদ) শীতবস্ত্র নিয়ে বরকলে উপস্থিত হন৷ সকাল ১০ টায় কোরান তেলওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়৷ এতে বিশেষ বক্তৃতা দেন ডাঃ আবদুল হামিদ। বক্তৃতায় তরুন সমাজকে আহবান জানানো হয় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে৷
একাডেমিক কাজের পাশাপাশি এই ধরণের কার্যক্রম মানসিক, সামাজিক যেমন উন্নয়ন করে, তেমনি সুবিধাবঞ্চিত মানুষের ও কল্যাণ সাধিত হয়।
অনুষ্ঠানে শিশুরা কবিতা, গান ও গজল পরিবেশন করেন৷ পরিশেষে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

২০১৫ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন “কিছু মুখের হাসি” প্রতি বছরই সমাজের সুবিধাবঞ্চিত গোষ্ঠীকে নানাভাবে সাহায্যের পাশাপাশি কিছু মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করে চলছে। তারই ধারাবাহিকতায় এবারের প্রচন্ড শৈত্যপ্রবাহে কিছু শীতার্ত মলিন মুখে হাসি ফোটাতে তাদের এই প্রচেষ্টা।

তথ্যসূত্রঃ অনিক দাশগুপ্ত

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মনপুরায় দুঃস্থ ও অসহায়দের মাঝে সন্ধানীর শীতবস্ত্র বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জানুয়ারি, ২০২১, বুধবার "উষ্ণতার ছোঁয়ায়, মানবতার সেবায় সদা পাশে আছি, মোরা সন্ধানী" মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সবারই নৈতিক দায়িত্ব। সেইসাথে, দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে…

৬ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো সন্ধানী

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ ডিসেম্বর, ২০২০, রবিবার দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে সেই সমস্ত নিরুপায় পথ মানবদের যাদের বসবাসের ঠিকানা নেই, নেই শীতের প্রকোপ থেকে বাঁচবার মতো শীতবস্ত্র। সেইসব মানুষের…

২৬ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

‘প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক’- এর আয়োজনে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুলাই ২০২০, বৃহস্পতিবার করোনা ভাইরাসের ব্যাপকতায় এক সংকটময় অবস্থায় থমকে আছে দেশের সার্বিক অবস্থা। এই মহামারির শুরু থেকে আজ অব্দি সম্মুখ যোদ্ধা হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যকর্মীরা। আর এই ফ্রন্টলাইনারদের পাশে থেকে…

২৩ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।