মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

সেপ্টেম্বরে ফাইনাল প্রফ পাশ করেও এখনো ইন্টার্ন শুরু হয়নি; বিক্ষোভ শিক্ষার্থীদের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ · হালনাগাদ: ৮ অক্টোবর ২০২৬ · ২ মিনিটে পড়ুন
সেপ্টেম্বরে ফাইনাল প্রফ পাশ করেও এখনো ইন্টার্ন শুরু হয়নি; বিক্ষোভ শিক্ষার্থীদের
লেখার আকার

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সেপ্টেম্বরে ফাইনাল প্রফ (চূড়ান্ত পেশাগত পরীক্ষা; মে-২৫) পাশ করেও এখনো ইন্টার্ন শুরু না হওয়ায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এমন ঘটনা ঘটেছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে।

ইন্টার্নশিপে অংশ নেওয়ার দাবিতে আজ (৮ ডিসেম্বর) শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে যোগ দিয়েছেন কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসকেরা। সকাল থেকে কলেজ সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে তারা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা জানান, ফাইনাল পেশাগত এমবিবিএস মে–২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ ৮৩ জন নব্য চিকিৎসক চার মাস পেরিয়ে গেলেও এখনো ইন্টার্নশিপ শুরু করার সুযোগ পাচ্ছেন না। এ সময় শিক্ষার্থীরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর বিরুদ্ধে বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ করেন।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, একই শিক্ষাবর্ষের অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে ইন্টার্নশিপ শুরু করলেও তাদের ক্ষেত্রে ব্যতিক্রম করা হচ্ছে। এতে তাদের পেশাগত ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। দ্রুত ইন্টার্নশিপ কার্যক্রম চালু না হলে আন্দোলন আরো জোরদার করার হুঁশিয়ারি দেন তারা।

কলেজের চিকিৎসকরাও বিক্ষোভে একাত্মতা প্রকাশ করে বলেন, সব একাডেমিক শর্ত পূরণ হওয়ার পরও শুধুমাত্র প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাবের কারণে ইন্টার্নশিপ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, যা চরম বৈষম্যমূলক।

শিক্ষার্থীরা জানান, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ কেন্দ্র থেকে ফাইনাল পেশাগত এমবিবিএস মে–২০২৫ পরীক্ষার ফলাফল গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত হয়। ওই ফলাফলের ভিত্তিতে ২০১৯–২০২০ শিক্ষাবর্ষের উত্তীর্ণ ৮৩ জন নব্য চিকিৎসক এখনো ইন্টার্নশিপ প্রশিক্ষণে যোগ দিতে পারেননি। ফল প্রকাশের পরও সাময়িক রেজিস্ট্রেশন না পাওয়ায় তারা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছেন।

তারা আরো জানান, গত ৬ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে দেশের অন্যান্য ১৩টি মেডিকেল কলেজের স্বীকৃতি ও সদ্য এমবিবিএস পাসকৃত চিকিৎসকদের ইন্টার্নশিপের অনুমতি দেওয়া হলেও শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ক্ষেত্রে তা দেওয়া হয়নি।

সব ধরনের একাডেমিক ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন থাকা সত্ত্বেও এই ৮৩ জন নব্য চিকিৎসকের ইন্টার্নশিপ শুরু না হওয়াকে তারা অমানবিক ও বৈষম্যমূলক বলে মনে করছেন।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।