মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

সুপারিশের ১৫ বছর পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন ডা. আলীম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ৩:৩৮ · ১ মিনিটে পড়ুন
সুপারিশের ১৫ বছর পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন ডা. আলীম
ডা. আলীম
লেখার আকার

বুধবার, ১৯ মার্চ, ২০২৫

দীর্ঘ ১৫ বছর অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ) নিয়োগ পেলেন ডা. আব্দুল আলীম। বিশ্ববিদ্যালয়ের অবেদনবিদ্যা (অ্যানেসথেসিওলজি) বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন তিনি।

ডা. আলীম

শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। নিয়োগপত্র পেয়ে মঙ্গলবার (১৮ মার্চ) কাজে যোগ দেন ডা. আলীম।

বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়, ‘১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট এর জরুরি সভার সিদ্ধান্তের আলোকে এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন বৈষম্যের শিকার ‘পদচ্যুত ও পদাবনত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের চাকরিসংক্রান্ত এবং আর্থিক সুবিধা প্রদানের বিষয়সমূহ যাচাই বাছাই ও নিষ্পত্তিকল্পে গঠিত কমিটির সুপারিশ এবং ২৬ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত সিন্ডিকেট এর ৯৫তম সভার সিদ্ধান্ত ৯৫.১১ মোতাবেক এ‍্যানেসথেসিয়া, এনালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক পদে আপনাকে নিম্নলিখিত শর্তে বঞ্চিত শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’

এত বছর পর হলেও বর্তমান প্রশাসনের কাছে ন্যায়বিচার পাওয়ায় উচ্ছ্বসিত ডা. আব্দুল আলীম। তিনি সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ! দীর্ঘ ১৫ বছর পর ন্যায্য অধিকার বুঝে পেলাম।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।