মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

সুপার স্পেশালাইজড হাসপাতালে চালু হলো অর্থোপেডিক সার্জারি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ মে ২০২৫, ৭:৫৫ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

সোমবার, ২৬ মে, ২০২৫

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে রোগী ভর্তি কার্যক্রম (ইনডোর সেবা) শুরু হয়েছে। সোমবার (২৬ মে) প্রথম দিনে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ২০ বছর বয়সী দুজন খেলোয়াড়ের হাঁটুতে সফলভাবে এসিএল রিকন্সট্র্যাকশন সার্জারি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ ও সহযোগী অধ্যাপক ডা. চৌধুরী ইকবাল মাহমুদের নেতৃত্বে ছয় সদস্যের চিকিৎসক টিম প্রত্যেক রোগীকে আলাদাভাবে ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে এসিএল রিকন্সট্র্যাকশন সার্জারি (হাঁটু) সম্পন্ন করেন।

খেলোয়াড়দের ওটি কার্যক্রমে বিএমইউ’র অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান, ডা. মো. আলী হায়দার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের দুজন খেলোয়াড়ের সফল অপারেশন সম্পন্ন হওয়ার পর বিএমইউ’র প্রক্টর এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্পোর্টস মেডিকেল কমিটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ জানান, অপারেশন সম্পন্ন হওয়ার পর দুই খেলোয়াড়ই ভালো আছেন এবং চিকিৎসাসেবার গুণগত মান নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। আশা করি দুজনই সুস্থ হয়ে খেলার মাঠে ফিরতে পারবেন।

উল্লেখ্য, বিএমইউয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে বহির্বিভাগ চিকিৎসাসেবার অংশ হিসেবে প্রতিদিন দুই শিফটে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সেবা কার্যক্রম আগে থেকেই চালু আছে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।