মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ৪:৫৬ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে সেনাবাহিনী। মেডিকেল কলেজে দ্রুত হাসপাতাল চালু ও শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ব্যবস্থাসহ দুই দফা দাবিতে ক্লাস বর্জন করে আবারও সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জ করে সেনাবাহিনী। রবিবার (২০ এপ্রিল) এ ঘটনা ঘটেছে।

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করছে সেনাসদস্যরা। ছবি-সংগৃহীত

জানা গেছে, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দুই পাশে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ শুরু করলে ৫ মিনিটের মধ্যে প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে বলে।

কিন্তু কর্মসূচি অব্যাহত রাখে শিক্ষার্থীরা। এক পর্যায়ে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে প্রথমে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যেতে নির্দেশনা দেয় এবং ৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা সড়ক থেকে সড়ে না যাওয়ায় লাঠি চার্জ শুরু করে সেনাবাহিনী। এতে ছত্রভঙ্গ হওয়ার পাশাপাশি আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী।

এক পর্যায়ে শিক্ষার্থীদের কলেজ কম্পাসের ভেতরে ঢুকিয়ে সামনের গেট তালা দিয়ে দেয় সেনাবাহিনীরা।

পরবর্তীতে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।