নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে
গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে।
স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা হয়েছিলো স্বাস্থ্যমন্ত্রীকে। পরবর্তীতে আজ তার অবস্থার উন্নতি ঘটলে সিসিইউ হতে সাধারণ কেবিনে স্থানান্তরিত করা হয় তাকে। বর্তমানে সুস্থ আছেন তিনি।
বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ থাকা সত্ত্বেও দেশের মাটিতেই চিকিৎসাকে বেছে নেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল। এজন্য দেশ ও চিকিৎসকদের মাঝে প্রশংসিত হচ্ছেন তিনি।