মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

সিলেটে ৫৮ শতাংশ রোগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২:০৭ · ১ মিনিটে পড়ুন
সিলেটে ৫৮ শতাংশ রোগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে
লেখার আকার

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

সিলেটের সনাক্তকৃত ৭৩ হাজার উচ্চ রক্তচাপের রোগীর মধ্যে শতকরা ৫৮ ভাগ রোগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। নিয়মিত ওষুধ গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখার মাধ্যমে এটি সম্ভব হয়েছে।

আজ সোমবার সিভিল সার্জন অফিস, সিলেট-এর উদ্যোগে কমিউনিটি ক্লিনিকগুলোতে রোগীদের সেবাগ্রহণের অভিজ্ঞতা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সুস্থ জীবনাচরণ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়েছে।

সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান।

বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ রোগীর ক্ষেত্রে তৃণমুল পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিলেটের সবগুলো কমিউনিটি ক্লিনিকে তালিকাভুক্ত ডায়াবেটিস রোগী ও উচ্চ রক্তচাপ রোগীদের জন্য সংশ্লিষ্ট ঔষধ সরবরাহের ব্যবস্থা রয়েছে।

মতবিনিময় সভায় সিলেট সিভিল সার্জন অফিসের কর্মকর্তা এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর ‘বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ’ প্রোগ্রামের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।