মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

সিলেটে ডাক্তারদের বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছেন এক মেডিকেল শিক্ষার্থী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ২:৪২ · ১ মিনিটে পড়ুন
সিলেটে ডাক্তারদের বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছেন এক মেডিকেল শিক্ষার্থী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
রবিবার, ১৯শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

করোনা পরিস্থিতিতে যখন সিলেটের প্রায় সকল খাবারের দোকান বন্ধ, তখন বিভিন্ন হাসপাতালে ডিউটিরত চিকিৎসকদের পড়তে হয় বিপাকে। চিকিৎসকদের এই সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ালেন এক তরুন মেডিকেল শিক্ষার্থী এজাজ উদ্দিন আহমেদ সানি। তিনি সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের একজন শিক্ষার্থী।

তিনি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে কর্মরত ডাক্তারদের কাছ থেকে আসা ফোনকল হতে ঠিকানা নিয়ে উক্ত হাসপাতালে খাবার পৌঁছে দিচ্ছেন সম্পূর্ন বিনামূল্যে।

বাসায় রান্না করা খাবারগুলো তিনি নিজে পরিবহন করে নিয়ে যান। এ কাজে তিনি পরিবার থেকে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছেন। এক্ষেত্রে ওনার মায়ের অবদান সবচেয়ে বেশি বলে তিনি জানান।

সিলেটের ডাক্তার সমাজের এখন এক পরিচিত ও উপকারী মুখ হয়ে উঠেছেন এজাজ সানি।
তিনি ৭ এপ্রিল থেকে এখন পর্যন্ত ডাক্তারদের এ সেবা দিয়ে যাচ্ছেন। সামর্থ অনুযায়ী তিনি যতদিন পারেন, এ সেবা দিয়ে যাবেন বলে জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।