মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

সিরিয়াল ভেঙে এক্সরে না করায় হাসপাতালের কর্মীকে মারধরের অভিযোগ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ৬:০৭ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জ সদর হাসপাতালে সিরিয়াল বা ক্রম ভেঙে আগে এক্সরে করার সুযোগ না দেওয়ায় হাসপাতালের এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ই নভেম্বর) দুপুরে হাসপাতালের নিচ তলায় অবস্থিত এক্সরে রুমে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ও হাসপাতালের অন্যান্য কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মারধরের শিকার ওই কর্মীর নাম পিয়াল হোসেন, তিনি হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত।

ঘটনার পর পিয়াল হোসেন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে পৌরশহরের হাসননগরের বাসিন্দা আপ্তাব উদ্দিনের দুই ছেলে ফরহাদ ও শিমুলকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা নিয়ম ভেঙে আগে সেবা নিতে চাইলে বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়।

হাসপাতালের কর্মীর ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে তারা মানববন্ধনসহ কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি পালন করবেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।