মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

সারাদেশে ৭শ ফার্মেসি চালুর উদ্যোগ,সেবা দিবেন গ্রাজুয়েট ফার্মাসিস্টরা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ মে ২০২৫, ৬:১১ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

রবিবার, ০৪ মে ২০২৫

নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গ্রাজুয়েট ফার্মাসিস্টদের তত্ত্বাবধানে সারাদেশে সাতশো ফার্মেসি চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এসব ফার্মেসিতে ডাক্তারি ব্যবস্থাপত্র ছাড়া কোনো এন্টিবায়োটিক ও স্পর্শকাতর কোনো ঔষধ বিক্রি করা হবে না। রোগী ও প্রতিষ্ঠানের ঝুঁকি কমাতে এবং সাশ্রয়ী মূল্যে রোগীদের সেবা দিতে গ্রাজুয়েট ফার্মাসিস্টদের আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমান। সেই সাথে এই উদ্যোগকে সফল করতে ফার্মাসিস্টদের সহযোগিতা চান তিনি।

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সহকারী অধ্যাপক ডা. মো: সায়েদুর রহমান বলেন, “আধুনিক চিকিৎসায় প্রতিটি হাসপাতালে গ্রেজুয়েট ফার্মাসিস্ট এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ ও সঠিক মাত্রায় দেয়ার ক্ষেত্রে ফার্মাসিস্টদের বিকল্প নেই।”

পরিসংখ্যান বলছে, এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই সবচেয়ে কমসংখ্যক গ্রাজুয়েট ফার্মাসিস্ট হাসপাতাল গুলোতে সেবা দিয়ে থাকেন। থাইল্যান্ড এ এই হার ৪০% শতাংশ,মালয়েশিয়ায় ৩৮%, ইন্দোনেশিয়ার ২৬% কিন্তু বাংলাদেশে মাত্র ১০ শতাংশের নিচে ফার্মাসিস্টদের উপস্থিতি দেখা গেছে। তাই এই প্রথম ফার্মাসিস্টদের তত্বাবধানে ৭শ ঔষধ এর দোকান ও হাসপাতালে গ্রেজুয়েট ফার্মাসিস্টদের পদ সৃষ্টি করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

উল্লেখ্য, ১৮ কোটি মানুষের দেশে ৬৫৪ টি সরকারি হাসপাতালে একসাথে ৫১ হাজার ৩ শ ষোলটি মানুষের চিকিৎসার সুযোগ আছে। তবে এসব প্রতিষ্ঠানে ঔষধ সরবরাহে একজনও গ্রেজুয়েট ফার্মাসিস্ট নেই।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মেহরুবা আক্তার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।