বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সারাদিন মাস্ক-গ্লাভস পরে থাকা কি যৌক্তিক?

রবিবার, ১০ এপ্রিল, ২০২০

সারাদিন মাস্ক-গ্লাভস পরে থাকা কি যৌক্তিক?

রাস্তা দিয়ে হাঁটছি, বেখেয়ালি এক লোক হঠাৎ এসে ধাক্কা খেল। চেয়ে দেখি তার হাতে হাত মোজা, মুখে মুখ মোজা! উনি স্যরি বললেন।
– ইটস ওকে। আপনি কি পেশায় একজন চিকিৎসক?
– না ভাই, চাকরি করি।
– হাতে গ্লাভস কেন?
– ভাইরাস থেকে বাঁচতে!
– মুখে মাস্ক কতক্ষণ পড়ে থাকেন?
– প্রায় সারাদিনই পড়ি!
– ধন্যবাদ আপনার সতর্কতার জন্য। কিন্তু এটা ঠিক না, এভাবে ঠিক না!

আমাদের ত্বক হল জীবাণুর বিরুদ্ধে একটি প্রাথমিক প্রতিরক্ষা স্তর। ত্বক থেকে যে ঘামজাতীয় কিছু নির্গমন হয় তার জীবাণুনাশক বৈশিষ্ট্য আছে, যা চেষ্টা করে হাতে থাকা জীবাণুকে প্রতিরোধ করতে।

একজন সাধারণ মানুষ যখন সারাক্ষণ ল্যাটেক্স গ্লাভস পড়ে থাকেন, তার সেই হাতে কোন ভাইরাস লাগলে সেটা দীর্ঘ সময় সেখানেই সক্রিয় থাকে। তার নাকের মধ্যে হঠাৎ শুরশুরি হল, তিনি কিন্তু গ্লাভস খুলে নিচ্ছেন না, বা এন্টিসেপটিক হ্যান্ডরাবও করছেন না, তিনি সরাসরি গ্লাভস পড়া হাত দিয়েই নাক চোখ চুলকাচ্ছেন! এতে তার আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। বরং সাধারণ মানুষ হিসেবে গ্লাভস ছাড়া খালি হাতে থাকলেই তিনি বেশি ভাল থাকতেন!

আমরা হাসপাতালে রোগী দেখার সময় যখন গ্লাভস পড়ি, তার কারণ যেমন ওটির সময় আমাদের হাত থেকে জীবাণু যেন রোগীর শরীরে না যায় বা রোগীর রক্ত পুঁজ সরাসরি যেন হাত দিয়ে স্পর্শ না করতে হয়, যার মাধ্যমে রোগীর ইনফেকশনে আমরা নিজেরা ইনফেকটেড হতে পারি।

বর্তমানে হাসপাতালে আমরা অনেকে অধিকাংশ সময় গ্লাভস পড়ে থাকি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই গ্লাভস পড়া হাত দিয়ে রোগী হ্যান্ডেল করে অন্য কিছু স্পর্শ করার আগে এন্টিসেপটিক দ্রবণ দিয়ে হ্যান্ডরাব করছি কিনা। পাশাপাশি দেখতে হবে একটা রোগী দেখে ওই একই গ্লাভস পড়া হাত দিয়ে অন্য রোগী দেখার আগে হ্যান্ডরাব করছি কিনা, স্টেথোস্কোপের ডায়াফ্রাম মুছে নিচ্ছি কিনা। এটা না করলে এক রোগীর ইনফেকশন যেতে পারে অন্য রোগীর শরীরে।

মনে রাখা ভাল, PPE পড়ার পরও স্বাস্থ্যসেবার সাথে জড়িত অনেকের আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হল PPE ব্যবহারের শিষ্টাচার সম্পর্কে অজ্ঞতা, কারণ এটা নিয়ে কার্যকর কোন ট্রেনিং দেয়া হয়না।

এবার আসি মাস্ক নিয়ে। রাস্তায় ধাক্কা খাওয়া ওই ভদ্রলোক সতর্কতার সহিত সারাদিনই প্রায় মাস্ক পড়ে থাকেন! শুনতে অপ্রিয় লাগলেও এই অভ্যাসটি ঠিক না! আমরা যখন শ্বাস নিই, তখন শুধু যে বাতাস ও তার সাথে ধুলাবালি নিই তা কিন্তু না। পাশাপাশি নাক দিয়ে টেনে নিই আরো কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া। করোনা ছাড়া বাকি যারা আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে তাদের কেউ হয়তো কোন সাধারণ উপসর্গ তৈরি করতে পারে, কেউ তো আরো কম মারাত্নক- যারা আমাদের রোগ প্রতিরোধের সাথে পাল্লা দিয়ে কিছুই করতে পারে না বরং উপকারী অণুজীব হিসেবেই থাকে।

ধরুন, সাধারণ করোনা ভাইরাস যারা এই নভেল করোনা ভাইরাসের মত খারাপ না, তাদের কেউ শরীরে ঢুকে সাধারণ ফ্লু ধরণের উপসর্গ তৈরি করলেও এটা খারাপ করোনা ভাইরাসের বিরুদ্ধে অনাক্রম্যতা বাড়াতে সাহায্য করে। এমনকি যে উপকারী অণুজীবগুলো শ্বাসনালীতে জমা হয় তারাও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেয় ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধে।

তাই কোন সাধারণ মানুষ যদি সারাক্ষণ ঘরে বাইরে মাস্ক পড়ে থাকে তবে তাতে তার যতটা না উপকার হবে, তার চেয়ে বেশি ক্ষতি হতে পারে! কেউ বাইরে কোন জনসমাগমে গেলে এটা ব্যবহার করবে, আর বাকি সময় স্বাভাবিক বাতাসে মাস্ক ছাড়া শ্বাস নিবে এমনটাই হওয়া উচিৎ। কেবিনের এক অন্য শ্বাসজনিত রোগের রোগী, যিনি মাস্ক পড়ে থাকেন। একটি না বরং দুটি ভিন্ন ধরণের মাস্ক একসাথে! তিনি জানালেন তার শ্বাস নিতে কষ্ট হয়। বললাম, ‘আপনি কেবিনের একা রোগী, আপনার তো সারাক্ষণ মাস্ক পড়ার দরকার নাই। কেউ যখন দেখতে আসবে, তখনই কেবল পড়তে পারেন। আর যারা আপনাকে দেখতে আসবে আপনার চেয়ে তাদেরই বরং মাস্ক পড়ে থাকা বেশি জরুরি।

এই কথাটি প্রযোজ্য করোনা ওয়ার্ডের ক্ষেত্রেও। কারো যদি শ্বাস নিতে কষ্ট হয়, অক্সিজেন স্যাচুরেশন কম থাকে, তাকে যদি সব সময় মাস্ক পড়ে থাকতে বলি – তাতে তার শ্বাসকষ্ট আরো বাড়বে, অক্সিজেন স্যাচুরেশন আরো কমবে। তাই এসবের সঠিক ব্যবহার যৌক্তিক ও সময়োপযোগী হওয়া উত্তম। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, বিষয়টা যেন এমন না হয় সেদিকে খেয়াল রাখা আবশ্যক!

লেখকঃ ডা. কাওসার, ঢাকা মেডিকেল কলেজ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।