রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সাতক্ষীরা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনসহ সকল কার্যক্রম বন্ধ ঘোষনা

সাতক্ষীরা মেডিকেল কলেজের ক্লাস বর্জনসহ সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল শনিবার সকাল থেকে এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে তারা লিখিত বিবৃতিতে উল্লেখ করেছেন। দাবীগুলো হচ্ছে,
১।সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৫০ শয্যা চালু
২। প্রয়োজনীয় ডাক্তার, নার্স, আয়া ও সরঞ্জামাদির ব্যবস্থা করে উপযুক্ত শিক্ষার পরিবেশ সৃষ্টি করা।

সাতক্ষীরা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রিরা বলেছেন, চারটি ব্যাচে ২০৮ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়ার পর থেকে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে তারা পড়াশুনা করে আসছে। ইতোপূর্বে তাদের দাবী দাওয়ার মুখে ২৫০ শয্যা মেডিকেল কলেজের মাত্র ৩০ টি শয্যা চালু হলেও বাকী ২৭০ টি শয্যা অনিশ্চিত হয়ে আছে। এছাড়া, অধিকাংশ ডাক্তার রাজধানী ঢাকাতে থাকেন। তাঁরা সময় মতো সাতক্ষীরায় আসেন না। প্রয়োজনীয় শিক্ষক (ডাক্তার), নার্স, আয়া ও যন্ত্রপাতি না থাকায় তাদের পড়াশুনায় ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি নিরসনে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও তার কোন সমাধান পাওয়া যায়নি এখন পর্যন্ত।

ছাত্র ছাত্রিরা জানান, অনতিবিলম্বে পূর্ণাঙ্গ হাসপাতাল চালু না হলে তাদের অন্য কোন মেডিকেল কলেজে ফিয়ে ফাইনাল পরীক্ষা দেওয়া ছাড়া উপায় থাকবে না এবং এতে তারা দারুনভাবে ক্ষতিগ্রস্থ হবে। বর্তমানে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো কোনমতে অসম্পূর্ণ ক্লাস চলছে এবং চলমান ২০৮ জন ছাত্র-ছাত্রীর পাশাপাশি এবছর আরো ৫২ জন ছাত্র-ছাত্রী এখানে ভর্তি হয়েছে । তারা আগামী জানুয়ারি থেকে ক্লাস করবে। ছাত্ররা জানান এভাবে চলতে থাকলে আমাদের নতুন ব্যাচকেও এই সমস্যার সম্মুখিন হতে হবে। এজন্য ছাত্র-ছাত্রীদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজের সকল ছাত্র-ছাত্রী অনির্দিষ্টকালের জন্য ক্লাস, আইটেম,কার্ড, টার্ম, ওয়ার্ডসহ সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষনা দিয়েছে। ঘোষনাটি ৩১ অক্টোবর শনিবার সকাল থেকে কার্যকর হবে। এদিন সকালে মেডিকেল কলেজের সামনে ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করারও সিদ্ধান্ত নিয়েছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান জানান, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া, ছাত্র-ছাত্রীদের আন্দোলনে না যাওয়ার জন্যও বলা হয়েছে।

এখানে উল্লেখযোগ্য যে, সাতক্ষীরাবাসীর দীর্ঘ দিনের দাবী ছিলো একটি ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ, ফ, ম রুহুল হক সেই দাবী পূরণে সচেষ্ট হন। এক পর্যায়ে ২০১১ সালের ১৬ অক্টোবর সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল নামক স্থানে যাত্রা শুরু হয় মেডিকেল কলেজের। নানান অনিয়ম আর দূর্ণীতির মধ্য দিয়ে তৈরি হয় মেডিকেল কলেজটি। যদিও এটি সম্পূর্ণ করতে এর অনেক কিছুই এখনো বাকি রোয়ে গেছে ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।