মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন আজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩১ অক্টোবর ২০১৫, ১:১০ · ৩ মিনিটে পড়ুন
সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন আজ
লেখার আকার

সাতক্ষীরা মেডিকেল কলেজে ২৫০শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে চলছে লাগাতার আন্দোলন । দাবি আদায়ে আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু হয়েছে ।

সাতক্ষীরা মেডিকেল কলেজের, ৫ম বর্ষের ছাত্র মোঃ নাজমুল হোসেনের কাছ থেকে জানা গেল, অনেক দিন ধরে আমরা আন্দোলন করছি, এই আন্দোলন করতে করতেই এই পর্যন্ত কোনমতে এসেছি। কিন্তু এখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে । এখন আর আন্দোলন করা ছাড়া কোন রাস্তা খুঁজে পাচ্ছি না।এখন সারা বাংলাদেশের সকল মেডিকেল সেক্টরে যারা আছেন, তাদের যদি একটু সমর্থন পেতাম, তাইলে হয়ত আমরা সাহস পেতাম কিছুটা।

মূলত,গতকাল সাতক্ষীরা মেডিকেল কলেজের ক্লাস বর্জনসহ সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল শনিবার সকাল থেকে এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে তারা লিখিত বিবৃতিতে উল্লেখ করেছেন। দাবীগুলো হচ্ছে,
১।সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৫০ শয্যা চালু
২। প্রয়োজনীয় ডাক্তার, নার্স, আয়া ও সরঞ্জামাদির ব্যবস্থা করে উপযুক্ত শিক্ষার পরিবেশ সৃষ্টি করা।

সাতক্ষীরা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রিরা বলেছেন, চারটি ব্যাচে ২০৮ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়ার পর থেকে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে তারা পড়াশুনা করে আসছে। ইতোপূর্বে তাদের দাবী দাওয়ার মুখে ২৫০ শয্যা মেডিকেল কলেজের মাত্র ৩০ টি শয্যা চালু হলেও বাকী ২৭০ টি শয্যা অনিশ্চিত হয়ে আছে। এছাড়া, অধিকাংশ ডাক্তার রাজধানী ঢাকাতে থাকেন। তাঁরা সময় মতো সাতক্ষীরায় আসেন না। প্রয়োজনীয় শিক্ষক (ডাক্তার), নার্স, আয়া ও যন্ত্রপাতি না থাকায় তাদের পড়াশুনায় ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি নিরসনে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও তার কোন সমাধান পাওয়া যায়নি এখন পর্যন্ত।

ছাত্র ছাত্রিরা জানান, অনতিবিলম্বে পূর্ণাঙ্গ হাসপাতাল চালু না হলে তাদের অন্য কোন মেডিকেল কলেজে ফিয়ে ফাইনাল পরীক্ষা দেওয়া ছাড়া উপায় থাকবে না এবং এতে তারা দারুনভাবে ক্ষতিগ্রস্থ হবে। বর্তমানে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো কোনমতে অসম্পূর্ণ ক্লাস চলছে এবং চলমান ২০৮ জন ছাত্র-ছাত্রীর পাশাপাশি এবছর আরো ৫২ জন ছাত্র-ছাত্রী এখানে ভর্তি হয়েছে । তারা আগামী জানুয়ারি থেকে ক্লাস করবে। ছাত্ররা জানান এভাবে চলতে থাকলে আমাদের নতুন ব্যাচকেও এই সমস্যার সম্মুখিন হতে হবে। এজন্য ছাত্র-ছাত্রীদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজের সকল ছাত্র-ছাত্রী অনির্দিষ্টকালের জন্য ক্লাস, আইটেম,কার্ড, টার্ম, ওয়ার্ডসহ সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষনা দিয়েছে। গতকালের সিদ্ধান্ত অনুযায়ী, সকাল থেকে মেডিকেল কলেজের সামনে ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করারও সিদ্ধান্ত নিয়েছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান জানান, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া, ছাত্র-ছাত্রীদের আন্দোলনে না যাওয়ার জন্যও বলা হয়েছে।

এখানে উল্লেখযোগ্য যে, সাতক্ষীরাবাসীর দীর্ঘ দিনের দাবী ছিলো একটি ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ, ফ, ম রুহুল হক সেই দাবী পূরণে সচেষ্ট হন। এক পর্যায়ে ২০১১ সালের ১৬ অক্টোবর সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল নামক স্থানে যাত্রা শুরু হয় মেডিকেল কলেজের। নানান অনিয়ম আর দূর্ণীতির মধ্য দিয়ে তৈরি হয় মেডিকেল কলেজটি। যদিও এটি সম্পূর্ণ করতে এর অনেক কিছুই এখনো বাকি রয়ে গেছে ।

12122885_1214485658565822_3438019978415319647_n

12187853_1214485825232472_5823853209041562895_n

674 Total Views 586 Views Today

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।