মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সমালোচিত রম্য বইয়ের লেখক পরিচিতি শুধুমাত্র সার্কাজমের উদ্দেশ্যেঃ লেখক

বইমেলা ২০১৯ এ, অন্যান্য বছরের মতই চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের অনেক বই প্রকাশিত হয়েছে। এই বইমেলার একটি আলোচিত বই হল, ভারপ্রাপ্ত প্রেমিক। বইটি মেডিকেল ক্যাম্পাসকে পটভূমি করে, রম্যের আদলে লেখা। বইটি আলোচনায় আসার মূল কারন হল, বইটির লেখক পরিচিতি। বইটি সম্পর্কে না জেনে, শুধুমাত্র লেখক পরিচিতি, প্রথমবার পড়লে আপনি নিঃসন্দেহে ধাক্কা খাবেন। রম্যের আদলে রচিত এই বইটির লেখক পরিচিতিতে নতুনত্ব এবং রম্যের ছোয়া দেয়ার জন্য ভিন্ন ভাবে তুলে ধরা হয়েছে লেখককে।

তারপরই সোস্যাল যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখক পরিচিতির অংশটুকু ভাইরাল হয়। আলোচনা সমালোচনার ভীরে লেখক রাকিব আল হাসান, চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের ফোরাম ‘প্ল্যাটফর্মে’ একটি পোস্টের আলোচনায়, কমেন্টে তার পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন।

রাকিব আল হাসান জানান, “ভারপ্রাপ্ত প্রেমিক আমার ষষ্ঠ প্রকাশিত বই। ১৭ বইমেলায় রম্যের একটি পূর্ণাঙ্গ বই ছিলো। এছাড়াও অনেক বছর ধরে দেশের শীর্ষস্থানীয় সব পত্রিকায় রম্য, স্যাটায়ার লিখেছি। ভারপ্রাপ্ত প্রেমিক বইটি মেডিকেল ক্যাম্পাসকে পটভূমি করে রম্যের আদলে রচিত। সেজন্য প্রকাশকসহ প্রিয়জনেরা চেয়েছিল লেখক পরিচিতিটা একটু রম্যের ধাঁচে স্যাটায়ার করেই হোক। সেজন্য এই ফ্ল্যাপটি লেখা। লেখাটি পড়েই বুঝা যায় সার্কাজম করে লেখা হয়েছে। সুতরাং জনে জনে বিশ্লেষণ করে বুঝানো আমার পক্ষে সম্ভব না। যেখানে গতকাল বইটি প্রকাশের পর বই নিয়ে কথা বলার চেয়ে এখন ফ্ল্যাপ নিয়ে কথা বলতে বলতে আমি এক প্রকার প্রায় ক্লান্ত। জনে জনে মনোরঞ্জন করা কারো পক্ষেই সম্ভব না। আমার পক্ষেও না। এত এনার্জি আমার নেই। তবু যারা বিষয়টি বুঝতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ, এবং তাদের প্রতি কৃতজ্ঞতা।

আপনারা সমালোচনা করেন, এতে আমার মাথাব্যথা নেই। কিন্তু অকথ্য ভাষায় গালাগালি মেনে নিতে কষ্ট হয়। তবু আর কি করা। যেদেশে ধর্ষণ, গুম, হত্যার পর বর্জ্রকন্ঠে আওয়াজ দিতে মানুষ ভয় পায়, অথচ সেফুদা, সালমান মুক্তাদিরের ঘটনা জাতির কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়, তাদের কাছ থেকে আমার প্রত্যাশার পারদটা খুব একটা বেশি না।

অনেক উচ্চপদস্থ ব্যক্তিবর্গ আমার সাথে দেখা করার ইচ্ছাপোষণ করেছেন। তাদের প্রতি শ্রদ্ধা। মেলায় আসবেন। কথা হবে, আড্ডা হবে, চায়ের চুমুকে তুমুল গল্প হবে। ধন্যবাদ সবাইকে।”

উল্লেখ্য, রাকিব আল হাসান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, চতুর্থ বর্ষে পড়াশুনা করেন এবং প্রথম আলোর ফান ম্যাগাজিন রস+আলো’র সাথে যুক্ত ছিলেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।