মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

সন্ধানী কেন্দ্রীয় পরিষদের নেতৃত্বে নতুন মুখ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ৭:৫২ · ২ মিনিটে পড়ুন
সন্ধানী কেন্দ্রীয় পরিষদের নেতৃত্বে নতুন মুখ
লেখার আকার

শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

সন্ধানী কেন্দ্রীয় পরিষদের ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। সন্ধানী নোয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি আব্দুল কাইয়ুম কে সভাপতি এবং সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি সাদিকুর রহমান ইফাত কে সাধারণ সম্পাদক করে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ (২০২৪-২৫ সেশন) কমিটি ঘোষণা করা হয়।

আজ সন্ধ্যায় সন্ধানী কেন্দ্রীয় পরিষদ সেশন (২০২৩-২৪) এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ রোকনুজ্জামান এবং সাধারণ সম্পাদক মুকাররাবিন হক নিবিড় এর স্বাক্ষরিত এক স্বারকে এ বিষয়ে জানানো হয়।

স্মারকে বলা হয়েছে, “সন্ধানী কেন্দ্রীয় পরিষদের আয়োজনে এবং সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় ৪৩তম সন্ধানী কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন সফলতার সাথে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২২টি মেডিকেল ও ডেন্টাল কলেজের তিন শতাধিক সন্ধানীয়ানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সন্ধানীর সংবিধানের নিয়ম অনুসারে সকল অধিবেশন পরিচালিত হয় এবং গৃহীত সকল সিদ্ধান্ত হাউজের সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। উপস্থিত ইউনিট প্রতিনিধিদের কমিটি অনুমোদনের পর নবগঠিত সন্ধানী কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।”

এছাড়াও সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি মো: রাব্বিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সন্ধানী কেন্দ্রীয় পরিষদ নবগঠিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নতুন উদ্যোগ ও কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও স্মারকে উল্লেখ করা হয়েছে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।