সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সত্যিই ! বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গোঁড়ায় গলদ।

একটি দেশের, সমাজের ব্যবহৃত ভাষা, লোকাচার, ধ্যান ধারণা থেকে অনেক কিছু বুঝতে পারা যায়। আমাদের “নিজের নাক কাটিয়া পরের যাত্রা ভঙ্গ” প্রবাদটা কি এমনি চালু?

শিক্ষাব্যবস্থায় যখন কুশিক্ষিত লোকেরা যুক্ত থাকে এবং কারা কীভাবে শব্দ ব্যবহার করছে, কেন করছে, কতোটা চিন্তা করে করছে তা যদি চিন্তকেরা নিয়ন্ত্রণ না করেন তবে নানান রকমের উদ্ভট ধারণা নিয়ে বড় হবে শিশু কিশোরেরা। বাংলা পাঠ্য বইতে শিক্ষার আসল উদ্দেশ্য বোঝাতে গিয়ে যে উদাহরণ দেয়া হয়েছে সেখানে ডাক্তার জাহেদ সাহেব একজন লোভী মানুষ। সারা জীবন টাকার পিছনে ছুটেছেন। অন্যদিকে তাঁর বন্ধু সগীর সাহেব তাঁর ধন সম্পদ থেকে বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজে ব্যয় করেন। এখানে সগীর সাহেবের পেশা উল্লেখ নাই কেন?

 

প্রশ্ন তো হতেই পারে সগীর সাহেব ধন-সম্পদের মালিক হলেন কী করে? তিনি যদি শিক্ষিত সরকারী চাকুরীজীবী হন তাহলে বাংলাদেশের বেতন কাঠামোতে তাঁর তো ধন সম্পদ হবার কথা নয়। তিনি যদি সাংবাদিক হন, রাজনীতিবিদ হন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, পুলিশ অফিসার বাঁ আর্মি অফিসার হন তাহলেও তো সৎ-ভাবে ধন-সম্পদের মালিক হবার কথা না। তিনি কি ঘুষ খেয়ে সম্পদের মালিক তাহলে? আর কি বাকি থাকে? ব্যবসায়ী? লুটেরা, ঋণ-খেলাপি, ভূমিদস্যু কতকিছু হয়ে ধনসম্পদের মালিক তাঁরা।

তাহলে একজন ডাক্তারকে কেন লোভী ডাক্তার দেখানো হলো? কোন গর্দভ লিখেছে এইসব বাংলা বিভাগের প্রশ্নপত্র, তাও আবার সৃজনশীল বিভাগের?!!!

বাংলাদেশের মতো দরিদ্র দেশে একজন সর্বোচ্চ মেধাবী ছাত্রছাত্রী অন্যদের চেয়ে বেশি সময় ব্যয় করে একটি এমবিবিএস ডিগ্রী পায়। তারপর দিনের পর দিন বিনা বেতনে কাজ করে, পড়ালেখা করতে করতে নানান রাজনীতির প্রভাব কাটিয়ে উচ্চতর ডিগ্রী নিয়ে যখন একটু স্বচ্ছলতার মুখ দেখে তখন তাঁদের মধ্যবয়েস পার হয়ে যায়। সেই সময় টাকা কামানো কিন্তু অন্যের উপকার করা। একজন মূমুর্ষ রোগীকে মধ্য রাতে হয়তো বাঁচাতে হয়, ডাক পড়লে সংসার ফেলে ছুটে যেতে হয় হাসপাতালে, তখন আপনার বা আপনার আত্নীয়ের কোন বাচ্চা বা প্রিয়জনের জীবন বাঁচাচ্ছেন তাঁরা। কিন্তু দিন শেষে তিনি হয়ে যাচ্ছেন লোভী?

 

পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান। একজন ডাক্তার কে দ্বিতীয় ঈশ্বরের মতো সম্মান করে মানুষ। শুধু সম্মান নয়, অর্থ-বিত্তের দিক থেকেও তাঁরা বেশি সম্মানী পেয়ে থাকে। সেখানেও খারাপ ডাক্তার আছে, তাঁর জন্যে আইন আছে। বাংলাদেশেও খারাপ, লোভী ডাক্তার আছে; তাঁদের জন্যে আইন করে সেইসব দুর্নীতি প্রতিরোধ করা যায়। কিন্তু গুটিকয়েক লোকের জন্যে একটি মেধাবী সম্পদ গোষ্ঠী যারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা টিকিয়ে রেখে একটি উচ্চ মানের মানব সম্পদ তৈরি করতে সাহায্য করবে তাদেরকে হেয় করে লাভ কার? লক্ষ লক্ষ ভবিষ্যৎ মেধাবী ডাক্তার, বর্তমানের তরুণ মেধাবীরাও এই গয়রহ স্টেরিওটাইপের জন্যে সমাজে ঘৃণিত থাকবে। এই কি প্রকৃত শিক্ষার উদ্দেশ্য?

 

সত্যি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গোঁড়ায় গলদ। এইসব মূর্খ, নীতিহীন, প্রশ্নকর্তারাই দেশের শিক্ষাব্যবস্থার বারোটা বাজিয়েছে। আর এইসব গাড়লদের হাতে-পড়ে নষ্ট হচ্ছে আমাদের সামাজিক মূল্যবোধ; তৈরি হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘৃণাবোধ। অথচ ডাক্তারির মতো পেশা, শুধু পেশা নয়; একটি উন্নত, স্বাস্থ্যবান জাতি তৈরির জন্যে একেবারেই আবশ্যক। এইসব মূর্খদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত, সকলের।

 

লেখক ঃ ডা. সেজান মাহমুদ,Professor of Medicine at University of Central Florida College of Medicine

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “সত্যিই ! বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গোঁড়ায় গলদ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।