শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রশ্নপত্রের পেছনের প্রশ্ন

ডাক্তার আর রোগী কথা বলছে- ডাক্তার : বলুন আপনার সমস্যা কী?
রোগী : ডাক্তার সাব, আমি স্বপ্নে দেখছি আমি বিশাল একটা শশা খাচ্ছি।
ডাক্তার : তো কি হইছে?
রোগী : সমস্যা হইল সকালে উইঠা দেখি আমার কোলবালিশ অর্ধেক নাই।

 

২০১৭ সালের মাধ্যমিক বাংলা প্রথম পত্রের যিনি প্রশ্নকর্তা তিনি শশাও নয় কোলবালিশও নয় হয়তো অন্য কিছু খেয়ে প্রশ্ন করেছেন।পেশা হিসেবে ডাক্তারি একটা মহৎ ও সেবামূলক পেশা হলেও আজ ডাক্তারদেরকে জাতীয়ভাবে অসম্মানিত করা হয়েছে, হেয় প্রতিপন্ন করা হয়েছে। এই পেশার মানুষ আজ সারাদেশে নির্যাতনের শিকার। একটা শ্রেণী আছে যারা পান থেকে চুন খসার আগেই মালকোচা দিয়ে নেমে পড়ে ডাক্তারদের বিরুদ্ধে।”ভুল চিকিৎসা” তো আজকাল খুবই সস্তা একটা শব্দ। পত্রিকার পাতা খুললেই দেখা যায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু। কারা বলে এসব কথা। হয় রোগীর অভিভাবক না হয় সাংবাদিক। বলাবাহুল্য শুধুমাত্র একজন চিকিৎসকই ভুল এবং সঠিক চিকিৎসা বিচার করতে পারেন।

 

শতশত মুমুর্ষু রোগী আসে হাসপাতালে। রক্তের প্রয়োজন। ডাক্তার সাহেব নিজের শরীরের রক্ত দিয়ে রোগীকে সারিয়ে তুলেন। কই এসব কথা তো আপনাদের মুখে শোনা যায় না। অথচ আজ আপনারা এমন একটা পরিস্থিতির জন্ম দিয়েছেন সরকার ও ডাক্তার মুখোমুখি অবস্থায় পড়ে গেছে। এরা কারা? এরা বিদেশীদের এজেন্ট। এরা দেশের উন্নয়ন চায় না। কি উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই, শতশত রোগীকে বিদেশে পাঠানো। দেশের চিকিৎসা ব্যাবস্থা কে ধ্বংস করে দেওয়া।

সরকারের যা বড় অর্জন তার বেশিরভাগই এসেছে স্বাস্থ্য ও চিকিৎসা খাতে। MDG, মাতৃমৃত্যু হার হ্রাস, শিশুমৃত্যু হার হ্রাস, গড়আয়ু বৃদ্ধি এর সিংহভাগই চিকিৎসকদের অবদান। তাহলে চিকিৎসকদের প্রতি এত অবহেলা কেন? আজ দেশের সর্বোচ্চ মেধাবী ছাত্রটি চিকিৎসক হবার স্বপ্ন দেখে না। হাজার হাজার ডাক্তার বিদেশে পাড়ি জমাচ্ছে। এ পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যত অন্ধকার। চিকিৎসা ব্যাবস্থা মেরুদণ্ডহীন হয়ে যাবে। সরকারের সব অর্জন ধূসর হয়ে যাবে।

তাই সরকারেে কাছে আবেদন থাকবে, ধামাচাপা নয় বরং প্রশ্নপত্র নিয়ে যা হয়েছে তার তদন্ত করা হোক। দোষীদেরকে বিচারের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করা হোক যেন ভবিষ্যতে এমন ধৃষ্টতা আর কেউ না দেখাতে পারে। জগাইয়ের একটি গল্প দিয়েই শেষ করবো।

 

জগাই একবার খবর পেল, শহরে এমন একজন ডাক্তার এসেছেন, যিনি সব রকমের রোগ সারিয়ে দিতে পারেন। জগাই মনে মনে বলল, ব্যাটা নির্ঘাত একটা ঠকবাজ। আজই তাঁর জারিজুরি খতম করতে হবে। সে গেল ডাক্তারের কাছে। জগাই: ডাক্তার সাহেব, আমি কোনো কিছুরই স্বাদ পাই না। এখন আপনি কী ব্যবস্থা নেবেন বলুন। ডাক্তার: হুম্। তোমাকে ৪৩ নম্বর বোতলের ওষুধটা খাওয়াতে হবে।

জগাইকে ওষুধ দেওয়া হলো। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল সে, ‘ইয়াক! এটা তো গোবর।’ ডাক্তার বললেন, ‘হুম্, তুমি তাহলে স্বাদ বুঝতে পারছ।’ পরদিন রেগেমেগে আবার সেই ডাক্তারের কাছে গেল জগাই।

জগাই: ডাক্তার, আমার কিছুই মনে থাকে না। এমনকি গতকাল কী ঘটেছিল, তাও মনে নেই। কী ওষুধ দেবেন আপনি?

ডাক্তার: হুম্, ৪৩ নম্বর বোতলের ওষুধ…
জগাই: মনে পড়েছে, মনে পড়েছে! আমার ওষুধ লাগবে না! বলেই সে দৌড়ে পালাল ! সাধু সাবধান!

জগাইয়ের ভূমিকায় অবতীর্ণ হবেন না। বেশি বাড়াবাড়ি করলে ৪৩ নাম্বার বোতলের স্বাদ পেয়ে যাবেন।


লেখক : শেখ সাইদ-উর-রহমান সিনিয়র যুগ্মঃসাধারন সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ শাখা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।