মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সংকট এড়াতে নিজস্ব উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

১৭ মার্চ, ২০২০
করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে নিজের হাত সবসময় পরিষ্কার রাখা। কিন্তু বর্তমানে বাজারে যখন চাহিদা অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজারের সরবরাহ পাওয়া যাচ্ছেনা কিংবা পেলেও কিনতে হচ্ছে চড়া মূল্যে, তখন সামাজিক দায়বদ্ধতা থেকেই করোনা ভাইরাসের বিস্তার রোধে ও শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বানাচ্ছে হ্যান্ড স্যানিটাইজার।

ঢাবি ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি হ্যান্ড স্যানিটাইজার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা সম্পূর্ণ নিজেদের উদ্যোগে ২০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে, যা ঢাবির ১৮ টি আবাসিক হলের শিক্ষার্থীদের বিনামূল্যে প্রদান করা হবে। আরও ৫০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার পরিকল্পনা রয়েছে তাদের।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের কয়েকজন ছাত্রের উদ্যোগে এবং বিভাগের চেয়ারম্যান নুরুল আবছার এর তত্বাবধানে নিজস্ব ল্যাবে তৈরি করা হয়েছে CHEMSOL নামের হ্যান্ড স্যানিটাইজার,যেগুলো ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের পাশাপাশি কয়েকজন রিক্সাচালক ও দোকানদারদের মাঝে বিতরন করা হয়েছে।

বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) রসায়ন ছাত্র অনুষদ নিজস্ব ল্যাবরেটরিতে তৈরি করেছে হ্যান্ড স্যানিটাইজার।

 

 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ডাইজ এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা নিজস্ব প্রচেষ্টায় তৈরি করে বিনামূল্যে বিতরণ করছে ALOEZOL নামক হ্যান্ড স্যানিটাইজার।

পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগ ও ফার্মেসি সোসাইটির শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি করা হয়েছে ১৩০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় এবং ধানমন্ডিতে সিটি ক্যাম্পাসে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করছে ফার্মেসি এবং নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৈরি নিজস্ব হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের মাঝে বিতরণের পাশাপাশি একাডেমিক সোশ্যাল রেসপনসিবিলিটির আওতায় আশেপাশের এলাকার মসজিদ, পাবলিক টয়লেট, বাস স্টপেজ ও জনগুরুত্বপূর্ন স্থান সমূহে সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম. ইসলাম।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।