মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

শেরপুরে শনাক্ত দুইজন রোগী, লকডাউনে স্বাস্থ্য কমপ্লেক্স

Platformপ্রকাশ: ৬ এপ্রিল ২০২০, ৪:১২ · ১ মিনিটে পড়ুন
শেরপুরে শনাক্ত দুইজন রোগী, লকডাউনে স্বাস্থ্য কমপ্লেক্স
লেখার আকার

০৬ এপ্রিল, ২০২০: শেরপুরে প্রথমবারের মতো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন গতকাল রাতে,তারা দু’জনেই নারী। তাদের মধ্যে একজন হলেন শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের এক গৃহবধূ (৩২)। আর অপরজন হলেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী (৫০)। এ ঘটনায় গতকাল রোববার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে।

রাত নয়টার দিকে শেরপুরের সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, করোনা–আক্রান্ত সন্দেহে শনিবার ওই দুই নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এরপর রোববার সকালে পরীক্ষার জন্য তা ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। সন্ধ্যায় পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়। তাতে ওই দুই নারীর শরীরে করোনাভাইরাস ‘পজিটিভ’ বলে নিশ্চিত হওয়া যায়। এরপর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে।

এদিকে সদর উপজেলায় ওই গৃহবধূর বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। দুই নারী কীভাবে করোনায় আক্রান্ত হলেন, তা জানা যায়নি।

তথ্যসূত্র: প্রথম আলো
নিজস্ব প্রতিবেদক : মাশতুরা জান্নাত মৃদুলা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।