মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

শেবাচিম শিক্ষার্থী সজীবের মৃত্যুতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শোক প্রকাশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ মে ২০২৫, ৮:৩৬ · ১ মিনিটে পড়ুন
শেবাচিম শিক্ষার্থী সজীবের মৃত্যুতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শোক প্রকাশ
শিক্ষকের মানসিক নিপীড়নের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নেয়া শেবাচিম শিক্ষার্থী সজীব বাড়ৈ।
লেখার আকার

সোমবার, ২৬ মে, ২০২৫

শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) শিক্ষার্থী সজীবের মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার (২৬ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিছবাহ উদদীন আহমদ স্বাক্ষরিত এ শোকবার্তা প্রকাশ করা হয়।

শিক্ষকের মানসিক নিপীড়নের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নেয়া শেবাচিম শিক্ষার্থী সজীব বাড়ৈ।

শোকবার্তায় বলা হয়েছে, “শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) ছাত্র সজীব বাড়ৈ-এর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়সহ আমরা সকলে গভীরভাবে মর্মাহত।

একজন প্রতিশ্রুতিশীল, মেধাবী ও ভবিষ্যৎ চিকিৎসককে আমরা হারালাম। তার এই অকালপ্রয়াণ চিকিৎসা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। বরিশালের আগৈলঝরা উপজেলার বাকাল গ্রাম নিবাসী পিতা-মাতা আর দুই ভাই নিয়ে সজীবের ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত সংগ্রামী।

আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই।

সজীব বাড়ৈ-এর স্মৃতি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।