মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

শুরু হওয়ার পর স্থগিত করা হল প্রফের লিখিত পরীক্ষা

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ৪:৫৩ · ১ মিনিটে পড়ুন
শুরু হওয়ার পর স্থগিত করা হল প্রফের লিখিত পরীক্ষা
লেখার আকার

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ (১২ ডিসেম্বর) নতুন কারিকুলামের ২য় পেশাগত পরীক্ষার ফার্মাকোলজি ও থেরাপিউটিকস বিষয়ের পরীক্ষা আরম্ভ হওয়ার পর স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারনবশত অদ্য ১২/১২/২০২৪ইং তারিখের ২য় পেশাগত এমবিবিএস (নতুন কারিকুলাম), মে- ২০২৪ইং পরীক্ষায় Pharmacology & Therapeutics বিষয় এবং ২২/১২/২০২৪ইং তারিখের ৩য় পেশাগত এমবিবিএস, মে-২০২৪ইং Pharmacology & Therapeutics বিষয়ের পরীক্ষাটি স্থগিত করা হইল। স্থগিত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হইবে। ইহাতে উপাচার্য মহোদয়ের অনুমোদন রহিয়াছে।’

এভাবে পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার্থীরা বেশ মনঃক্ষুণ্ন হয়েছেন সাথে এটাকে মানসিক নির্যাতন বলে মনে করছেন। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন পরীক্ষার্থী প্ল্যাটফর্মকে বলেছেন, “প্রফ পরীক্ষায় এমনেই প্রচন্ড প্রেশার যায় আমাদের উপর। এরমধ্যে এভাবে পরীক্ষার হলে বসে পরীক্ষা স্থগিত করা কোন নিয়মের মধ্যে পড়ে! গতরাতেও ত নোটিশ দেয়া যেত। এভাবে হেনস্তা করার কোন মানে হয় না!” আরো কয়েকজন পরীক্ষার্থীর সাথেও কথা বলে একই ধরনের উত্তর পাওয়া গেছে।

এ বিষয়ে কথা বলতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় নি!

প্ল্যাটফর্ম প্রতিবেদক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।