মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
চ্যারিটি

শীতার্তদের পাশে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক পরিচালিত “ডু সামথিং ফাউন্ডেশন”

Platformপ্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ৯:৩৪ · ১ মিনিটে পড়ুন
শীতার্তদের পাশে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক পরিচালিত “ডু সামথিং ফাউন্ডেশন”
লেখার আকার

২১ ডিসেম্বর ২০১৯

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। গত এক সপ্তাহব্যপী রাজধানী ঢাকা সহ সারাদেশে নিম্নতাপমাত্রা বিরাজমান এবং রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রার নজির পাওয়া গিয়েছে দেশের উত্তরাঞ্চলে, যা কিনা প্রায় ৬ -৮° ডিগ্রি। এমন বৈরি আবহাওয়ায় বেড়ে যাওয়া দুর্ভোগের কথা ভেবে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন “গণস্বাস্থ্য মেডিকেল কলেজের” কতিপয় মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন “ডু সামথিং ফাউন্ডেশন”।

গত ১৯ এবং ২১ ডিসেম্বর ২০১৯ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার পাগলার হাট চর, উত্তর তিলাই, ঠাকুরগাঁও জেলার ভুল্লী এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সাকোয়া, পামুলি গ্রামের প্রায় পাঁচশত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন তাঁরা।

উল্লেখ্য, চিকিৎসকদের সামাজিক সংগঠন “ডু সামথিং ফাউন্ডেশন” ২০১৬ সাল থেকেই সমাজের অসহায় মানুষের জন্য স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছেন। চলতি বছরের শীতে ৫০০০ জন অসহায় মানুষকে কম্বল বিতরণ করার লক্ষ্য স্থির করে কাজ করে যাচ্ছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকগণ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সরবরাহ ও স্বেচ্ছাসেবী কার্যক্রম ছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল পরিচালনা, চরে স্বাস্থ্যকেন্দ্র পরিচালনাসহ প্রভৃতি নানাবিধ কাজের মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উক্ত সংগঠনের স্বেচ্ছাসেবী মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকগণ।

স্টাফ রিপোর্টার/হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মনপুরায় দুঃস্থ ও অসহায়দের মাঝে সন্ধানীর শীতবস্ত্র বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জানুয়ারি, ২০২১, বুধবার "উষ্ণতার ছোঁয়ায়, মানবতার সেবায় সদা পাশে আছি, মোরা সন্ধানী" মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সবারই নৈতিক দায়িত্ব। সেইসাথে, দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে…

৬ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো সন্ধানী

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ ডিসেম্বর, ২০২০, রবিবার দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে সেই সমস্ত নিরুপায় পথ মানবদের যাদের বসবাসের ঠিকানা নেই, নেই শীতের প্রকোপ থেকে বাঁচবার মতো শীতবস্ত্র। সেইসব মানুষের…

২৬ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

‘প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক’- এর আয়োজনে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুলাই ২০২০, বৃহস্পতিবার করোনা ভাইরাসের ব্যাপকতায় এক সংকটময় অবস্থায় থমকে আছে দেশের সার্বিক অবস্থা। এই মহামারির শুরু থেকে আজ অব্দি সম্মুখ যোদ্ধা হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যকর্মীরা। আর এই ফ্রন্টলাইনারদের পাশে থেকে…

২৩ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।