শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শত বছরের গচ্ছিত গল্পঃ মিটফোর্ড ডে

আজকে আমরা যেই গল্পটি সম্পর্কে জানবো তার জন্যে আমাদের যেতে হবে ২৩৫ বছর পেছনে , ১৭৮৩ সাল । ইংল্যান্ডের এক ঐতিহ্যবাহী , সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন রবার্ট মিটফোর্ড । তাঁর পারিবারিক ঐতিহ্যের স্বরূপ হিসেবে ইংল্যান্ডের নর্দাম্বারল্যান্ডে আজও মিটফোর্ড দুর্গ ( Mitford Castle) দাঁড়িয়ে আছে সগর্বে । পিতা জন মিটফোর্ড তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন । লন্ডনে পড়ালেখা শেষ করে ১৭৯৮ সালে যোগ দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে রাইটার হিসেবে যোগ দিয়ে ভারতবর্ষে পাড়ি জমান । বিভিন্ন স্থানে বিভিন্ন পদে চাকুরি করে তিনি ১৮১৬ সালে ঢাকা জেলার কালেক্টর ও প্রশাসক হিসেবে আসেন ।

তিনি যখন ঢাকায় আসেন তখন ঢাকার অবস্থা খুবই করুণ । আগের সব ঐতিহ্য বিলীন হয়ে গিয়েছে ততদিনে । জনজীবনে নেমে এসেছিলো চরম দুর্দশা । অনেকেই তখন ঢাকা ছেড়ে গ্রামে চলে গিয়েছিলো । বিভিন্ন মহামারী , রোগ-শোক আর ক্ষুধা হাজার মানুষকে ঠেলে দিয়েছিলো মৃত্যুর মুখে । এই করুণ চিত্র রবার্ট মিটফোর্ডের মনে গভীর রেখাপাত করে । ১৮২১ সাল পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালনের পর ১৮২১ সালে তিনি ঢাকা প্রভিন্সিয়াল কোর্ট অব আপিল এন্ড সার্কিটের দ্বিতীয় জজ নিযুক্ত হন । ১৮২৮ সালে তিনি অবসরে যাওয়া পর্যন্ত এই পদেই ছিলেন । প্রায় ত্রিশ বছর ভারতবর্ষে অবস্থান করার পর অবশেষে তিনি স্বদেশভুমি ইংল্যান্ডে ফিরে যান ।

কিন্তু তাঁর পরবর্তী জীবন খুব একটা সুখকর ছিলো না । এমনি এক ব্যক্তিগত ও পারিবারিক বেদনাদায়ক অবস্থার মধ্যে ১৮৩৬ সালের সেপ্টেম্বর মাসে ২১ তারিখ তাঁর মৃত্যু হয় । কিন্তু মারা যাবার আগে মিটফোর্ড একটি উইল করে যান । উইলের কয়েকটি ধারায় মিটফোর্ড তাঁর সম্পত্তি বন্টনের কিছু নির্দেশ দিয়ে যান । উইলের অষ্টম ধারায় তিনি তাঁর ঘোড়াগুলি দেখাশোনার জন্যে বাৎসরিক একটি তহবিল করার নির্দেশ দেন । আর নবম ধারায় ঢাকা সংক্রান্ত বিখ্যাত নির্দেশ লিপিবদ্ধ করেন , ” উইলে উল্লেখিত সবাইকে দেওয়ার পর অবশিষ্ট যা থাকবে তা ঢাকার অসহায় মানুষদের উপকারে ব্যয় করা হবে ” কিন্তু রবার্টের এই উইল অনেকেই মেনে নিতে পারেননি । বিশেষ করে তাঁর স্ত্রী যার সাথে রবার্টের কখনোই খুব একটা সুসম্পর্ক ছিলো না তিনি লন্ডনে হাইকোর্টের চ্যান্সারি বিভাগে মামলা করেন । তাঁর কৌসুলি উইলের নবম ধারাকে বিপর্যয়ে ফেলার চেষ্টা করেন । ১৮৩৮ সালে ঢাকাবাসীর পক্ষে রায় আসলেও আপিলের কারণে মামলা আরও দীর্ঘদিন ধরে চলতে থাকে । অবশেষে ১৮৫০ সালে চূড়ান্ত রায়ের পর প্রায় ১,৬০,০০০ টাকা বাংলা সরকারকে দেওয়ার জন্যে ভারত সরকারের কাছে পাঠানো হয় । তখনকার দিনের জন্যে এটি ছিলো চিন্তার বাইরে একটি টাকার অঙ্ক ।

এতগুলো টাকা দিয়ে কি করা যায় তা নিয়ে টাকা আসার আগেই জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছিলো । অবশেষে লর্ড ডালহৌসি নেন সিদ্ধান্ত । তখন ডালহৌসির চোখে নতুন ভারতবর্ষ গড়ার স্বপ্ন । ১৮৫২ সালের ৪ অক্টোবর তিনি এক চিঠি লিখেন যা আধুনিক বাংলাদেশের এক ঐতিহাসিক দলিল এবং মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠার দিক নির্দেশধারী । তিনি মিটফোর্ড হাসপাতালকে কেবল একটি হাসপাতাল হিসেবেই দেখেননি বরং এই অঞ্চলের সামাজিক ও স্বাস্থ্য ক্ষেত্রের এক বিপ্লব সৃষ্টিকারী অনুঘটক হিসেবেও দেখতে চেয়েছিলেন । একটি মজার ব্যপার হলো তখন মিটফোর্ডের মাত্র দুটি ঘোড়া জীবিত ছিলো । কিছুদিনের মধ্যে ঐ ঘোড়া মারা যাবার পর বাংলা সরকার আরও প্রায় ১৮,৫০০ /- টাকা পায় । ১৮৫৪ থেকে ১৮৫৮ সাল । বুড়িগঙ্গার পাড়ে তৈরী হয়ে গেলো ১০০ মানুষকে সেবা দিতে পারার মত মূল হাসপাতাল ভবন । কিছুদিন পরে হাসপাতাল প্রাঙ্গণটিকে একটি বাগানের রূপ দেওয়া হয় । হাসপাতালের পুরো পরিবেশ তখন বেশ আকর্ষণীয় হয়ে ওঠে । ১৮৫৮ সালের ১ মে , যখন সিভিল সার্জন এসে নতুন মিটফোর্ড হাসপাতাল ভবনে রোগীদের দেখাশোনা শুরু করলেন সেই সময় থেকে পূর্ববাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের শুরু হলো ।

Courtesy: Humans of Mitford
https://www.facebook.com/humansofmitford/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।