মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬২১ কার্তিক ১৪৩৩ · ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

কুমুদিনী উইমেন্সের ১৬ বছর পূর্তিতে পুণর্মিলনী অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ এপ্রিল ২০১৭, ২:৩৮ · ২ মিনিটে পড়ুন
কুমুদিনী উইমেন্সের ১৬ বছর পূর্তিতে পুণর্মিলনী অনুষ্ঠিত
লেখার আকার

টাংগাইলের মির্জাপুরে অবস্থিত কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, এরই মধ্যে প্রতিষ্ঠানটি ১৬ বছর পার করেছে। তবে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান এই প্রথম।

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকাল এগারটায় মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

এসময় উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দি, কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম, সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ জলিল প্রমুখ।
FB_IMG_1492849027552
জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। সোয়া এগারটায় কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রী এবং অতিথিবৃন্দের সমন্বয়ে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কুমুদিনী হাসপাতাল রোড ও মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়।
FB_IMG_1492849054921
কলেজের বর্তমান ছাত্রীরা অনুভূতি ব্যক্ত করতে যেয়ে বলেন, পুরনো যাদের চিনি তাদের কাছে পেয়ে অনেক ভাল লাগছে। তাছাড়া সিনিয়র আপুদের সাথে পরিচিত হয়ে অনেক ভাল লাগছে।

কলেজের প্রাক্তন ছাত্রীরা বলেন, ১৫ বৎসর পর পুনর্মিলনীতে এসে সহপাঠীদের কাছে পেয়ে অতীতের অনেক স্মৃতি মনে পড়ছে। পরীক্ষার সময় খুব ব্যস্ততা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ এবং শিক্ষকদের সাথে বিভিন্ন ধরনের স্মৃতি মনে পড়ছে।
FB_IMG_1492849315894
কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার উদ্যোগে ২০০১ সালে ৪৫ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বতর্মানে এখানে ৭৩৯ জন শিক্ষার্থী রয়েছে।

সংবাদদাতা: বনফুল রায়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

৪টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।