মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ · ৫ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

লোটে শেরিং চিকিৎসক দম্পতির, পহেলা বৈশাখ বর্ষবরন উৎসবের প্রস্তুতি

ওয়েব টিমপ্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ৪:২৮ · ১ মিনিটে পড়ুন
লোটে শেরিং চিকিৎসক দম্পতির, পহেলা বৈশাখ বর্ষবরন উৎসবের প্রস্তুতি
লেখার আকার

বাংলা নববর্ষের প্রথম দিনে বাংলাদেশে থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ও তাঁর স্ত্রী। তাঁরা যোগ দেবেন বর্ষবরণ অনুষ্ঠানেও। বিষয়টি মাথায় রেখেই তাঁদের জন্য উপহারের ডালা সাজিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রীর জন্য কেনা হয়েছে সিল্কের পাঞ্জাবি এবং তাঁর স্ত্রীর জন্য বেনারসি শাড়ি। আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের ওই উপহার দেবেন। আগামীকাল রবিবার বর্ষবরণ অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী দম্পতিকে ওই পোশাকে দেখা যেতে পারে। ভুটানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত তৃতীয় প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের জন্য বাংলাদেশ ও বাংলা নববর্ষকোনোটিই নতুন নয়। তিনি পড়ালেখা করেছেন এ দেশের ময়মনসিংহ মেডিক্যাল কলেজে। পেশাদার চিকিৎসকের সরকারি চাকরি ছেড়ে পুরোদস্তুর রাজনীতিক ও প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। ডা. লোটে শেরিংয়ের স্ত্রীও পেশায় একজন চিকিৎসক।

কূটনৈতিক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী হওয়ার পর চিকিৎসাসেবা পুরোপুরি ছাড়েননি ডা. শেরিং। ব্যস্ততা না থাকলে প্রতি শনিবার সকালে কিছু রোগী দেখেন ও অস্ত্রোপচারও করেন ওই ইউরোলজিক্যাল সার্জন। তাঁকে সম্প্রতি ভুটানের রাজধানী থিম্পুর প্রধান হাসপাতাল জিগমে দরজি ওয়াংচুক ন্যাশনাল রেফারাল হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের পরামর্শ দিতেও দেখা গেছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।