বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড ফোর্টি সেভেন

প্ল্যাটফর্ম নিউজ, ২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার
ডা. শুভদীপ চন্দ

প্রণব মুখার্জি মারা গেলেন। বাঙালির আগস্ট মাসের ট্রেনটা উনি মিস করলেন না। উসাইন বোল্ট করোনা পজিটিভ। বলা হতো মানুষ তার স্বপ্নকে চেজ করে। মানব ইতিহাসে একমাত্র ব্যতিক্রম উসাইন বোল্ট। তিনি এতো জোরে ছুটেন যে স্বপ্ন তাকে চেজ করে! সে তিনিও দৌড়ে করোনা থেকে বাঁচতে পারলেন না।

সেলিব্রেটিদের আক্রান্ত হবার সংবাদ খবরে আসে। সাধারণের আসে না। সাধারণ শুধু একটি সংখ্যা, স্ট্যাটিস্টিক্স। ইমার্জেন্সিতে এক ত্রিশ বছরের ছেলে এসেছিলো তার মাকে কোলে নিয়ে। দূর থেকেই বোঝা যাচ্ছে নিথর নিস্পন্দ দেহ। এখন আর মৃতের কাছে যাই না, ইসিজি যন্ত্র দিয়ে পরীক্ষা করি। উনার ক্ষেত্রে গেলাম বহুদিন পর। শরীর তখনও গরম। মৃত্যুর ঘোষণা শোনে বাকিরা কাঁদছিল, ছেলেটা কি করবে বুঝতে পারছিলো না। আবার ‘মা মা’ করে কোলে তুলে নিলো। ভাবছিলাম শ্মশান কত অদ্ভুত জায়গা! যতজন যায় সবসময় একজন কম ফেরত আসে।

ছবি – প্রতীকী

ওপিডিতে এক রোগী এসেছিলো। হার্ট এটাক সাথে ক্রিয়েটিনিন হাই। চেস্ট এক্সরেও খারাপ। বললাম- ঢাকা নিতে হবে। ভদ্রলোক অসহায় ভাবে তাকাচ্ছিলেন। পৃথিবীতে সবচেয়ে কঠিন হচ্ছে ডাক্তারের কথা হজম করা। কখনো কখনো মরে যাওয়াই সহজ হয় অসুস্থ হয়ে হাসপাতালে আসার চেয়ে। ছোটবেলায় পড়েছিলাম পাকা হরিতকী খেলে নাকি ক্ষুধা তৃষ্ণা চিরতরে মরে যায়। কিন্তু এ পোড়ামুখী ফল এমনি যে কাঁচা অবস্থাতেই গাছ থেকে ঝড়ে পড়ে। বিজ্ঞান কত এগুলো, এমন কী কিছু করা যায় না যেন হরিতকী না ঝড়ে!

ডিউটি চলছে ডিউটির নিয়মে। ভাল লাগে-লাগে না। এসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কি প্রয়োজন বুঝি না। ইমার্জেন্সি আসলে রেফার করো। অথবা গিলে নাও চুপটি করে। হজম করতে পারো আর না পারো। মহাবিশ্বের বয়স ১৩.৭ বিলিয়ন বছর, মানবসভ্যতার ৪.৫ বিলিয়ন। তুলনা করলে আমরা জাস্ট কয়েক সেকেন্ড বেঁচে থাকি। তার মাঝেই কত কাহিনী। মেয়ে মহিলারা আসেন বিচিত্র কমপ্লেন নিয়ে। সিরিয়াস মুখভঙ্গি করে শুনতে হয়। শিখে গেছি- বেঁচে থাকা মানে নিরন্তর প্রতারণা।

আমি ডর্মিটরিতে যে রুমে উঠলাম আমার এক কলিগের রুম। বেচারা বাবা মা সমেত কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি। গতকাল ছাড়া পেয়ে বাড়ি ফিরে গেল। মৃত্যু যেন ছুঁয়ে চলে গেল। বেঁচে থাকার আনন্দ মৃত্যুকে খুব কাছ থেকে দেখলেই পাওয়া যায়। একটু রাত হতেই পুরো হেলথ কমপ্লেক্স নীরব হয়ে পড়ে। শরতের রাত দেখি। চাঁদ দেখি। তুলোর মতো মেঘ দেখি। ছানিপড়া চোখের মতো কুয়াশা দেখি। প্রতিবছর ভাদ্র মাসের ১৩ তারিখ নাকি শীতের জন্ম হয়। পৌষে যৌবন, মাঘে বার্ধক্যের সূচনা। শীতের বুড়ী বুড়ী হয়েই জন্মে না। ষড়ঋতু শুধু বইপত্রেই আছে বাস্তবে নেই- এমন ধারণা পোষণ করতাম। এখন মনে হচ্ছে সূক্ষ্ম ভাবে দেখলে অনেক কিছু পাওয়া যায়। ঋতুর পরিবর্তন বুঝতে পারি। মোবাইল, ঘড়ি, ক্যালেন্ডার সব উঠিয়ে দিলে বেশ হতো।

…

এ করোনা প্রিয়ডে প্রচুর বই পড়লাম। বই পড়ার অভ্যাসটি হারিয়ে যেতে বসেছিল। প্রভাত মুখোপাধ্যায়, সুবোধ ঘোষ, মনোজ বসু, স্মরণজিৎ চক্রবর্তী, হুমায়ূন আহমেদ, বনফুল, জরাসন্ধ, বিমান ধর। যেখানে যেমন পেয়েছি- পড়েছি। হয়তো আরও কিছুদিন। শুনছি আমাদের দ্বৈত ব্যবস্থা ডিউটি-কোয়ারেন্টাইন উঠে যাবে। প্রতিদিনের অফিস শুরু হবে। সর্বশেষ কোভিডের সাথে সম্পর্ক এটিই ছিল একমাত্র।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন ‘So fart, and if you must, fart often. But always fart without apology. Fart for freedom, fart for liberty, and fart proudly’. কী যে বলেছেন! বাঙলায় তর্জমা করা অসম্ভব! আমার লেখাগুলো এ ক্যাটাগরির। গর্বিতভাবে নিঃসরণ করছি যাচ্ছেতাই। আর কিছুদিন। অর্ডারটি শোনার পর থেকেই কোয়ারান্টাইনের দিনগুলোকে মিস করা শুরু করে দিয়েছি। মনে হচ্ছে- ভালই ছিলাম সব খারাপ গুলোকে নিয়ে!!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।