বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড ফোর্টি ওয়ান

প্ল্যাটফর্ম নিউজ, ২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার
ডা. শুভদীপ চন্দ

‘একজন মহিলা সাইক্রিয়াটিস্ট আবশ্যক যিনি সময় দিয়ে রোগী দেখবেন এবং ধৈর্য সহকারে কথা শুনবেন’। আমি গিয়ে লিখলাম ‘তুমি আগে ঠিক করো কী চাচ্ছো- মেয়ে ডাক্তার না ধৈর্য সহকারে কথা শোনা’! পোস্টদাতা আমার পূর্ব পরিচিত। একটু মজা করতে চেয়েছিলাম। এডমিন ‘অসভ্যতা’র অভিযোগে অভিযুক্ত করলেন।

সভ্যতাহীনতা অনেকের কাছে মনে হচ্ছে হয়তো। তবে আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কমেন্টটি করি নি। কে যে কোন কথায় কিভাবে আঘাতপ্রাপ্ত হয় বলা কঠিন। উনার কথায় আমার একটু খারাপ লেগেছে। ভাবছি গ্রুপ ছেড়ে দিব। কোনো গ্রুপে একটিভ না থাকা, কমেন্ট শেয়ার না করা, বিশেষত মেয়েদের থেকে শতহস্ত দূরে থাকা- আমার পুরনো নীতিই নিরাপদ।

ছবি – প্রতীকী

এক বিষ খাওয়া রোগীকে কাউন্সিলিং করছিলাম। বলছিলো- ‘ভাল কিছু বলুন’। বললাম ‘বিষ খাওয়ার মধ্যে ভাল কিছু নেই’। সব ভালরও একটি বিষক্রিয়া আছে। পজিটিভিটির যেমন আছে ‘টক্সিক পজিটিভিটি’। কেন ভাববো টানেলের শেষ মাথায় আলো আছে? ঝড়ের রাত একসময় শেষ হবে? এও কী অসুস্থতা নয়- নিজের ভেতর সূর্যের আলো লোড দেয়া। বিশেষত যেখানে প্রতিনিয়ত রাত্রির অন্ধকারে হোঁচট খেয়ে পথ চলতে হয়। জরুরি বিভাগে এক বাচ্চার ড্রেসিং হচ্ছে। চিৎকার করে কাঁদছে। বাবা মা স্বান্তনা দিচ্ছে ‘ছিঃ বাবা, বড় হয়েছো না!’ কোনটা ভাল? বড় হওয়ার সুনামে কান্না গিলে ফেলা, না চিৎকার করে সবাইকে জানান দেয়া যে কষ্ট হচ্ছে? আমি দ্বিতীয় পক্ষে।

বিরক্ত লাগে। অর্থনৈতিক ভগ্নদশা চলছে, মানুষ চাকরি হারাচ্ছে, প্রতিষ্ঠানগুলো বেতন কম দিচ্ছে, পরিচিতরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে, ক্ষণেক্ষণে কেউ মারা যাচ্ছে- আর আরেকদল বলছে ‘স্টে পজিটিভ, বি পজিটিভ’। সততা কি? নির্বোধকে নির্বোধ না বলাই কী সততা! ভদ্রতা কি? গালি খেয়ে চুপ থাকার নামই ভদ্রতা! তবে অসৎ ও অভদ্র হওয়াই ঢের ভাল। অন্তত তারা সৎ নিজের কাছে।

ওই যে একটি ম্যাক্সিম আছে না- ‘যত কঠিন খোঁজাই খুঁজো, কাকের মুখ থেকে কখনো দাঁত বেড়োবে না’। কারন কোনো পাখির মুখে দাঁত নেই। পাখি খাবার সরাসরি গিলে খায়। প্রশংসা বা স্তব বাক্য বা উচ্চাসন গাধাকে সিংহ বানিয়ে দেয় না।

এদিকে হংকং য়ের গবেষকেরা নিশ্চিত করেছেন করোনাভাইরাস রি-ইনফেকশন করতে পারে। সেক্ষেত্রে সিম্পটম আসবে না, আসলেও সামান্য। তবে তার মাধ্যমে যার এখনো হয় নি তিনি আক্রান্ত হতে পারেন। কতদিনের মাথায় পূণরায় আক্রান্ত হতে পারে এটি নির্ভর করবে ব্যক্তি ইমিউনিটির উপর। তিন মাস চার মাস ছয় মাস.. দুই বছর। WHO এখনো এ বিষয়ে একমত হয় নি। সেক্ষেত্রে যারা আক্রান্ত হয়ে বসে আছেন তারা অন্তত কিছু স্বস্তি পাবেন।

এতোদিন রোগী এসেছে করোনার সিম্পটম নিয়ে। এখন আসছে করোনার আফটার ইফেক্ট নিয়ে। করোনা রোগটি খুব ভাল নয়। এমনকি যাদের মাইল্ড সিম্পটম ছিল তাদেরও পার্মানেন্ট স্কার মার্ক থেকে যাচ্ছে। পোস্ট ভাইরাল দুর্বলতা, বুকে ধড়পড়, বুকে ব্যাথা, একটু কাজ করতে গেলে শ্বাসকষ্ট, শুকনো কাশি- হচ্ছেই। তুলনামূলক কম বয়সীরা ভাল আছেন। তাদের এসব নেই।

…

গোল কাগজ এক ভাঁজের মতো এক চাঁদ উঠেছে। পরিষ্কার আকাশ, অসংখ্য তারা। মেঘ দূরে কোথাও ভেসে বেড়াচ্ছে নিজের মতো। যখন যেখানে মন খারাপ একটু মানুষের মতো করে কেঁদে নিচ্ছে। অনেকদিন পর আবার কর্মস্থলের ডর্মিটরিতে। সারা রাত ধরে আকাশ দেখবো। সপ্তর্ষিমণ্ডল তো সারাবছর দেখা যায় না!

সবচেয়ে বেশি বদলাচ্ছে আকাশ। দুই আকাশ কখনো এক নয়। অথচ মানুষ কোথায় কোথায় যায়, একবার ঘাড় উঁচু করে আকাশ দেখে না। হিন্দুরা বিশ্বাস করে মানবদেহ পাঁচ উপাদানে গঠিত। অগ্নি, বায়ু, জল, মাটি, আকাশ। এ আকাশ সে আকাশ, বিশাল শূন্যতা। আমরা আকাশ পানে চেয়ে কতকিছুই না দেখি- সপ্তর্ষিমণ্ডল, চাঁদ, মেঘ, সূর্য, পাখি, ঘুড়ি। সবচেয়ে বেশি যে ‘শূন্যতা’ সেটি খুঁজি না।

হুবুহু মানুষ দেখার মতো। প্রাপ্তি অপ্রাপ্তির ভীড়ে সবচেয়ে বেশি থাকে ঘিরে থাকা শূন্যতারা। সে বাদ দিয়েই ‘মানুষ’ দেখি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।