বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড ফোর্টি

প্ল্যাটফর্ম নিউজ, ২১ সেপ্টেম্বর ২০২০, সোমবার
ডা. শুভদীপ চন্দ

গুজরাট সরকার WHO র কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে তারা বলছে- গুজরাটে অর্ধেকের বেশি মানুষকে ফ্রি হোমিওপ্যাথিক ঔষধ বিতরণ করা হয়েছিল। যাদের ৯৯.৬ শতাংশ কোভিড নিগেটিভ। হোমিওপ্যাথিক ঔষধ আসলে কতটা কাজ করে প্রশ্নসাপেক্ষ। তবে এ রিপোর্ট মাথা ঘুরিয়ে দেয়ার মতো।

একটি খবর দেখলাম চীনে পোকার কোষে কোভিড ভ্যাক্সিনের প্রোটিন ঢুকিয়ে দেয়া হয়েছে। পোকা চাষের সাথে সাথে ভ্যাক্সিনও তৈরি হচ্ছে। বানরের উপর প্রয়োগের পর ভ্যাক্সিনটি ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে। এর কোনো সাইড ইফেক্ট নেই।

কত অদ্ভুত কিম্ভুত খবর যে এ কোভিড কালে ঘুরে বেড়ালো- ইয়ত্তা নেই। যে যেভাবে পারে পজিটিভিটি ছড়ানোর চেষ্টা করেছে। ছোটখাটো স্টোরিগুলো আলোচনাতেই আসে নি। আমার এক কলিগ করোনা নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি। সে ভর্তি, তার বাবা ভর্তি, তার মা পজিটিভ। হঠাৎ রাত তিনটা সাড়ে তিনটায় এক রোগী খারাপ হয়ে গেল। সিস্টার পিপিই পরে আসতে আসতেই সে এক্টিভেট হয়ে যায়। রোগীটির স্যাচুরেশন তখন ৬০ এর মতো নেমেছিল। তার কুইক কারিকুরিতে রোগী ফিরে আসে। আমাদের কোয়ারেন্টাইন শেষে ডিউটি শুরু হয়েছে। গতকাল সে ফোন দিয়ে ‘স্যরি’ বলছিল। আমি বললাম- ‘ডিউটি তো করছোই, স্যরি কেন!’ এরকম অনেক কথা লেখা হয় নি। ভাল হয়েছে একদিক থেকে। আবেগ বেগকে নষ্ট করে!

ছবি – প্রতীকী

আজ রোগী দেখার ফাঁকে ফাঁকে ম্যাটসের এক ইন্টার্নি স্টুডেন্টের সাথে কথা বললাম। তারা মেডিকেল এসিস্ট্যান্ট। তিন বছর পড়াশোনা করেছে, এখন এক বছর ইন্টার্নি। ইন্টার্নিশিপ শেষে সার্টিফিকেট পাবে। এ এক বছরের নয় মাস সদর হাসপাতালে তিন মাস উপজেলায়। তারা আসে ডিউটি করে। নয় মাসের জায়গায় বারো মাস পনেরো মাস খাটিয়ে নেয়া হয় তাদের। অথচ এক টাকাও নাকি পে করা হয় না। উল্টো তাদের এককালীন বারো চৌদ্দ হাজার টাকা দিতে হয়েছে। বললাম ‘চলে কি করে?’ বলে ‘স্যার চালাতে হয়!’ বের হওয়ার পর কি করবে- জানে না। আপাতত এক ফার্মেসিতে বসার প্ল্যান।

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, হাবিজাবি ট্রিটমেন্ট, ভুয়া ডাক্তার- অনেক কথা বলি আমরা। খুব সহজ দূর থেকে সমালোচনা করা। সরকারি হাসপাতালে কাজ করছে, সার্ভিস দিচ্ছে- বেতন ভাতা নেই। অথচ যখন তারা চালাকি করে রোজগারের উপায় বের করছে- তখন বলছি ‘চোর’! যে সন্তানের প্রতি মমতা দেখাবেন না সে সন্তান জন্ম দিতে গেলেন কেন?

কোভিড উনিশে অনেক দেশ তার স্বাস্থ্যখাতকে নতুন ভাবে গড়ে নিয়েছে। আমাদের উচিত কিছু দেশপ্রেমী সিদ্ধান্ত নেয়া। এসব কোর্স এখন বন্ধ করে দেয়া যেতে পারে। এমনকি এমবিবিএসও সংখ্যায় কমিয়ে আনা যেতে পারে। অত অত বিশেষজ্ঞ ডাক্তার দেশে প্রয়োজন আছে কিনা- ভাবা যেতে পারে।

এখন কোভিড পরীক্ষার রিপোর্ট দুইদিনেই দিয়ে দিচ্ছে। মোবাইলে এসএমএসও দিচ্ছে। আমাদের ধারনা আমরা পজিটিভ হয়ে নিগেটিভ হয়ে গেছি। সেরো স্টাডি না করে এ বুঝা যাবে না। গণহারে সবার স্যাম্পল স্টাডি শুরু করতে পারলে বেশ হয়। ইতোমধ্যে অনেক ডেডিকেটেড হাসপাতাল রোগীর অভাবে বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বাসের ভেতর ছাড়া আর কোথাও এখন সামাজিক দূরত্ব রক্ষা হচ্ছে না। আজ এক সেনাবাহিনীর গাড়ি দেখলাম। পিছনে ছয় আটজন জোয়ান গাদাগাদি বসে আছেন। বাইরে ব্যানার ঝুলছে ‘সামাজিক দূরত্ব মেনে চলুন’। গাড়িটি জ্যামের কারনে আটকে ছিল। ছবি তুলতে পারলে বেশ হতো, পুরো দেশের যেন প্রতিচ্ছবি।

সেলিব্রিটি সবসময় দূর থেকে সুন্দর। কারন হাসি কান্না দুঃখ বিষাদ যা কিছুই আসুক, একজন সেলিব্রেটি-ই শুধু পারেন তার ভেতর থেকে ‘লাইক’ আদায় করে নিতে। আবেগের মূল্য তাদের কাছে এক লাইকের বেশি নয়। সম্প্রতি এক ক্রিকেটারের মেয়ের ছবির ইস্যুতে এ সত্য আবার প্রকাশ পেল। যারা কমেন্ট গুলোর সমালোচনা করছিলেন তারা চাচ্ছিলেন একটি দৃষ্টান্ত স্থাপন হোক। এমনতর ঘটনা যেন এ দেশে আর না ঘটে। কিন্তু সেলিব্রেটি দেখলেন তুলাযন্ত্রে একদিকে ভর নেমে যাওয়া মানে অপরদিক উঠে যাওয়া। তিনি থামিয়ে দিলেন। এরা কেউ এদেশে থাকবেন না। শুধু পুঁজিটা এদেশের। পরদেশের বিড়ম্বনা কেউ ঘাড়ে নিতে চায় না!!

…

গিফটে প্রয়োজন থাকতে নেই, গিফটে থাকবে সারপ্রাইজ। প্রয়োজন মেটানোর উদ্দেশ্য নিয়ে যা কেনা হয় তাকে বলে ‘বাজার’। বই পড়ার অবসর নেই। তিন চার বই মাঝপথে আছে। এরমাঝে ফেসবুক বন্ধু বিমান ধর তার লেখা বইটি পাঠালেন। বইয়ের নাম ‘ডাকবাস্কের খোঁজে’। এতো খুশি কখনোই হয় নি। আমি ভেবে রেখেছি হাতের বইটি শেষ করেই এ বই খুলবো। তিনি চিঠি লিখতেন একজনকে। সেখান থেকে বাছাই করা চিঠি নিয়ে বই। চিঠি থেকে বই হয়েছে বা এমন হতে পারে- ভাবতেই পারি নি কখনো!

আমাদের ডিউটি রুমের জন্য ফ্রিজ এসেছে। প্রতিদিন গিয়ে বাস্কবন্দী ফ্রিজ দেখি। আমাদের এসি আছে অথচ জানালা ভাঙ্গা। বেসিনে পানি নেই আবার ঘরে ফ্রিজ আছে। এক কোনায় দোতালা থেকে মহিলা ওয়াশরুমের পানি চুঁয়ে চুঁয়ে পড়ে। যেকোনো সময় ছাদের পলস্তারা খসে পড়তে পারে। ভাঙ্গা জানালা গলে এতো মশা ঢুকে যে বসা যায় না। এ ফ্রিজ দিয়ে কি করবো- ভাবি। ফ্রিজ দেখি আর ভাবি!

অনেক কষ্ট করে পড়াশোনা করে সরকারি চাকরি পেতে হয়। তারপর একবার সরকারি চাকুরি হয়ে গেলে আর স্বাভাবিক মানুষে ফেরত আসা যায় না। স্বাভাবিক মানুষ হলে হয়তো ফ্রিজ কেনার আগে অন্যকিছু বেশি প্রায়োরিটি পেতো। এভাবেই দেখে শুনে মুখ বুজে চলছে জীবন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।