মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড নাইন্টি ফোর

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার

ডা. শুভদীপ চন্দ

মহাভারতে এক চরিত্র ছিল বর্বরিক। তিনি শ্রেষ্ঠ যোদ্ধা কিন্তু মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন শুধু দুর্বলের পক্ষ হয়ে যুদ্ধ করবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৌরব বা পাণ্ডব এক পক্ষ নিতে হয় তিনি উভয় পক্ষ নিলেন। অর্থাৎ তিনি এক পক্ষের হয়ে যুদ্ধ করতে থাকবেন যতক্ষণ না অপর পক্ষ দুর্বল হচ্ছে। তারপর নতুন পক্ষের হয়ে যুদ্ধ করবেন আগের পক্ষ দুর্বল হওয়া পর্যন্ত। এভাবে একসময় তিনি ছাড়া আর সবাইকে তিনি হত্যা করে ফেলবেন।

ছবিঃ প্রতীকি

যুদ্ধের শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এ তো এক বিপদ। তিনি তাকে অমরত্ব দানের কৌশলে সরিয়ে ফেললেন। এতদিন পর বর্বরিকের গল্প মনে পড়লো রোহিঙ্গাদের আশ্রয় দেয়া নিয়ে। রোহিঙ্গা ইস্যুতে আমি বেশ জোরেশোরেই রোহিঙ্গা সমর্থনে ছিলাম। আমি একা নই অনেকেই ছিলেন। এখন সময়ের সাথে প্রমাণ হচ্ছে আমরা ভুল ছিলাম। দুর্বলের পক্ষে থাকাই হয়তো সবসময় ধর্ম নয়। আজ এক বন্ধুর সাথে কথা বলতে বলতে মনে হলো আমি এখনোও পক্ষ ছাড়তে পারিনি। বিবেক ও বুদ্ধির লড়াইয়ে বিবেককে জিতিয়ে দিচ্ছি। যেটা বিপদজনক। আমার লেখাগুলো নির্লজ্জ প্রকৃতির শুধু আমার কথাই বলে। সাহিত্যকারের যে শৈল্পিক প্রতিভা এক মসৃণ তল সৃষ্টি, যেখানে অনেক আত্মা প্রতিফলিত হয়- সে আমার লেখায় অনুপস্থিত। এতো দিন পর ডায়েরি চালিয়ে যাওয়া বা না যাওয়ার কোনো চাপ আমার উপর নেই। কিন্তু নতুন কিছু যখন হচ্ছে না তখন বন্ধ করে দেয়াই ভাল। এটি সিদ্ধান্ত নয় জাস্ট ফুটনোট এক দুইজনের জন্য। মানুষ কী দিন তারিখ সব মনে রাখতে পারে? পারে না। একটি বিশেষ বছর বা দিনকে মনে রাখে। পারবেই বা কেন! একটি উপবৃত্তাকার পথে ঘূর্ণায়মান চলন্ত বস্তুর কখনো পূর্ব পশ্চিম হয়? হয় না। পৃথিবীতে আমরা পূর্ব পশ্চিম বানিয়ে রেখেছি। তা দিয়েই অতীত ভবিষ্যৎ বিচার করছি। অথচ মহাকালের কোনো দায় নেই চলার পথে এক বিন্দুর পরিচয় ধরে রাখার। অক্ষাংশ, দ্রাঘিমাংশ, মিনিট সব মানুষের তৈরি। মানুষ তো প্রকৃতির বাইরে নয়। তাই যে দিনটি সে মনে রাখে তার পরে যা আসে সব তার জন্য অতিরিক্ত অথবা প্রতীক্ষা। সে কবে শেষবার আলাপ- তার আশেপাশে সব ধূসর হয়ে গেছে শুধু সে মুহূর্ত বাদ রেখে। এর নাম স্মৃতি। সব অতীতই স্মৃতি নয়।

কথায় বলে লজ্জার সাথে ভালোবাসার অনেক সখ্যতা। নির্লজ্জ ‘ভালোবাসা’ একসময় কেবল দায়িত্ব হয়ে পড়ে থাকে। নতুন তো সারাজীবন রাখা যাবে না, পুরাতনকে নতুন রাখার চেষ্টাটিই মহান।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।