বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড ফিফটি সিক্স

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার
ডা. শুভদীপ চন্দ

সক্রেটিসের মা ছিলেন ধাত্রী। তিনি প্রায়ই বলতেন তার শিক্ষাদানের কৌশল ধাত্রীর কৌশল। ধাত্রী নিজে বাচ্চা জন্ম দেয় না, বাচ্চা জন্মাতে সাহায্য করে। সক্রেটিসও তেমনি অন্তর্দৃষ্টি প্রসবে সাহায্য করেন। কিন্তু আগে উপলব্ধিটা ভিতরে আসা চাই। তিনি বলতেন ন্যায় অন্যায় বিচার মানুষ করবে, সমাজ নয়।

আড়াই হাজার বছর আগেকার সবচেয়ে জ্ঞানী লোকটি এক বর্ণও না লিখে জ্ঞানী। কারন কথাগুলো এখনো প্রযোজ্য। আমাদের সব অভাব উপলব্ধিতে। শিক্ষার অভাব নেই; অভাব নেই অর্থবিত্ত, বুদ্ধিবৃত্তির- কিন্তু কখনো দুইয়ে দুইয়ে চার হয় না।

ছবি – প্রতীকী

হাসপাতাল গুলো কত কায়দায় যে রোগী রেফার করে চিন্তার বাইরে। প্রায় সবাই হ্যান্ডসআপ!! ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেন সারাদেশের ডাম্পিং জোন। সবাই মাখনের মতো কেস চায়। যেখানে কো-মরবিডিটি থাকবে না, পার্টি পয়সাওয়ালা হবে, বোকাসোকা হবে। এক বেসরকারি হাসপাতালে বসে বসে দেখছিলাম আত্মসমর্পণ অনুষ্ঠান। ‘চিকিৎসাটা আমাদের এখানে হবে না’ প্রথমেই বলে দিতে পারলে কিছু বোনাস পয়েন্ট থাকে। পরবর্তীতে রোগী খারাপ হলে বেশি দায় রোগীর স্বজনের উপর বর্তায়। অর্থাৎ আস্থার অভাব দুই পাশেই। কেউ কাউকে উপলব্ধি করে না।

এ কিছুদিন আগে শহরের এক ভিআইপি রোগী ভর্তি করাতে গিয়ে বিপদে পড়ি। কেউ ভর্তি নিবে না কারণ ভিআইপি ম্যানেজ করা অনেক কঠিন। আমাদের রোগীর ক্লাসিফিকেশন রোগ দিয়ে হয় না, সোশ্যাল স্ট্যাটাস দিয়ে হয়। এক গর্ভবতী মা আসলো লেবার পেইন নিয়ে, সাথে বিশ পঁচিশ জন। সবাই সচেতন বিন্দুমাত্র অবহেলা যেন না হয়। এক উপজেলা হেলথ কমপ্লেক্স এতো ভার কিভাবে বইবে! শুরু হলো নির্দয় অস্ত্র প্রয়োগ- কাউন্সিলিং। দারিদ্র্যের মহানুভবতা সে-ই বুঝে যে নিঃসঙ্কোচে সব বলতে জানে। ভিক্ষুকের হারানোর কিছু নেই, প্রাপ্তি ছাড়া। সে রোগী সে রাতে দরকষাকষির পর যখন বিদায় নিলো তখন তার প্রেশার তুঙ্গে। ক্যানুলাটিও করা হয় নি। আপনি বাঁচলে বাপের নাম।

প্রাচীন গ্রীসে অসুস্থতাকে স্বর্গীয় হস্তক্ষেপ বলে ধরে নেয়া হতো। ভাবা হতো অতিপ্রাকৃত কারনে মানুষ অসুস্থ হয়। যেমন ‘ইনফ্লুয়েঞ্জা’ শব্দের আসল অর্থ ‘গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব’। এ যুগে আমাদের অসুস্থতা সত্যি সত্যি অতিপ্রাকৃতিক। নিয়তির অভিশাপ। তার পেছনে কেউ নেই পরিবার ছাড়া। চিকিৎসাকে সেবা হিসেবে না দেখে ব্যবসা হিসেবে দেখলে এ পরিস্থিতি কখনোই বদলাবে না।

কোভিডের এক নিজস্ব ভিন্ন দিক আছে। যা এর আগে দেখি নি। এক আত্মীয় আজ বলছিলো- ‘বাবার হার্টের অপারেশন না করে মাথার অপারেশন করা দরকার ছিল’! আমি বললাম- কেন? কেন?? বললো- ‘আগে জীবনেও মামাবাড়িতে আলাপ করতো না। এখন দুইবেলা করে ফোন দিয়ে জ্ঞান দেয়। এই নিয়ে মায়ের সাথে রোজ ঝগড়া হয়!!’ কত বিচিত্র কারনে যে বাঙ্গালি স্বামী স্ত্রী ঝগড়া করতে পারে লিখে শেষ হবে না। তবে কিছু দোষ সময়েরও আছে। কোভিড আগের ও কোভিড পরবর্তী পৃথিবী কখনো এক হবে না। দীর্ঘদিন বাসায় বন্দী থাকতে থাকতে বদলে যাচ্ছে মানুষের সব আচরণ।

অক্সফোর্ড ভ্যাক্সিন স্টাডি আপাত বন্ধ করা হয়েছে। এর আগে আরেক জায়ান্ট ফ্রান্সের সানোফি নিজেদের রেস থেকে সরিয়ে নিয়েছে। এ খবরগুলো ভীতি জাগানিয়া। এদিকে রাশিয়া তাদের দ্বিতীয় ভ্যাক্সিন নামাতে চাচ্ছে। আমেরিকা ও চীন ফিনিশিং লাইনের অনেক কাছাকাছি পৌঁছে গেছে। দিনশেষে বিজ্ঞানের সুমিষ্ট ফলটুকুই ভাগ হয়, আর কিছু না।

…

আজ বাবাকে নিয়ে বের হয়েছিলাম। দীর্ঘদিন পর খোলা আকাশের নিচে এসে খুব খুশি। বললাম- ‘দেখো কোনো বয়স্ক মানুষ রাস্তায় নেই’। শহরের সৌন্দর্য প্রাচুর্যে। এখানে রাতের আকাশ ধরে রাখতে কেউ ক্যামেরা নিয়ে ছাদে উঠে না। ছাদে উঠে ছোট ছোট আলোক কণিকা দেখতে। এ আলো দেখেও এক শান্তি আছে। যত অভাব অভিযোগ থাকুক, যত মতভিন্নতা থাকুক- দিনশেষে সবার ফেরার মতো এক আশ্রয় আছে।

দুই গাল হাসি দেখার জন্য কত কষ্টই না করা যায়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।