মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বাংলাদেশে প্রথম ফিট টেস্ট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৫ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশে প্রথম ফিট টেস্ট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার

বাংলাদেশের রাজশাহী মেডিকেল কলেজে ২১ সেপ্টেম্বর, ২০২০ তারিখে প্রথম বারের মতো করোনা যোদ্ধাদের N95 বা সমমানের মাস্ক এর ফিট টেস্ট করা হয়।

ব্যক্তির ফুসফুসকে জীবাণু বা দূষিত বাতাস থেকে দূরে রাখতে মাস্ক সঠিক ভাবে কাজ কিনা তা পরীক্ষা করতেই ফিট টেস্ট করা হয়।

N95 বা সমমানের মাস্কের কার্যকারিতা নির্ভর  করে সেই মাস্ক বা রেস্পিরেটর কিভাবে মুখের সাথে সেঁটে আছে তার উপর । এটা এমনভাবে থাকা উচিত যেন বাতাস মাস্কের ফিলটার ছাড়া অন্য কোনভাবে ঢুকতে না পারে। অর্থাৎ যেন কোন লিক না থাকে । সেটা সত্যি সত্যি কাজ করছে কি না দেখার জন্য মাস্কের মডেল বাছাইয়ের আগে একটা টেস্ট করা হয় যেটার নাম “ফিট টেস্ট”। অর্থাৎ যদি মাস্কের সেই মডেল পুরোপুরি সেঁটে থাকে তাহল সেই মডেল ফিট, না  হলে অন্য মডেল বা অন্য মাস্ক বা রেস্পিরেটর দেখতে হবে কোনটা “ফিট” হয়।

আমেরিকায় এই টেস্ট করে মূলত 3M। কানাডায় তাদের কিট দিয়ে, তাদের  প্রশিক্ষিত জনবল এই টেস্ট করে।

বাংলাদেশে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলি ও রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জামিলুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এর দায়িত্বে থাকা ডা. মোস্তাফা কামাল নূপুর এর তত্ত্বাবধানে বাংলাদেশে ২১ সেপ্টেম্বর, ২০২০ তারিখে প্রথমবারের মতো এই “ফিট টেস্ট” হয়ে থাকে।

টেস্টের ফলাফল বি ডি ই এম আর – এর সফটওয়্যারে সংযুক্ত করা হয়েছে এবং খুব শীঘ্রই ডা. নূপুরের তথ্যবধানে প্রকাশ করা হবে।

তথ্যসূত্র:

ডা. অসিত বর্ধন

রা মে ক ২৫

ট্যাগ:fittestRmc
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।