বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে সেভেনটিন

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার
ডা. শুভদীপ চন্দ

কিছুলোক দৌড়াচ্ছে দূরের এক ট্রাকের দিকে। ট্রাকে কি আছে বোঝা যাচ্ছে না। আমিও হেঁটে এগোলাম। মাইক ছাড়াই ধীরেধীরে বলছে- আপনারা ভীড় করবেন না, লাইনে দাঁড়ান। দেখলাম বাঙ্গি ফল দিচ্ছে। এ ফলের জনপ্রিয়তা এতো বেশি আগে কখনো মনে হয় নি। বাজার হাতে এক লোক ইতস্তত করছে- নিবে, না তারচেয়ে বেশি প্রয়োজন কারো জন্য ছেড়ে আসবে। এক লোক কাড়াকাড়ি করে হাতে নিয়ে লজ্জার হাসি হেসে বললো- ‘ফাঁটা’।

গতকাল আরো দুটি পিপিই পেয়েছি। এখন এতো বেশি হয়ে যাচ্ছে যে অতো ড্রেস পূজাতেও পাই না! আমাদের অনেকেই এখন নিজের খরচে ফেস শিল্ড, এন ৯৫ মাস্ক, গগলস পরে ডিউটি করে। এ উপজেলায় এখনো পর্যন্ত ধরা পড়ে নি। আমরা বোধ হয় অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে পড়ছি। আজ লকডাউনের পর রাস্তায় সর্বোচ্চ সংখ্যক লোক দেখলাম। ওপিডিতেও ভীড় বাড়ছে। কাল রোগী সংখ্যা ৯০ এর কাছাকাছি চলে গেছিলো। অথচ এক সপ্তাহ আগেও সংখ্যাটি চল্লিশ পেরুতো না।

আমাদের উপজেলা থেকে আরো এক ডাক্তারকে করোনা ডেডিকেটেড হাসপাতালে নিয়ে নিলো। এমন একজনকে নিলো যাকে আমি সর্বশেষে ছাড়তে চাইতাম। এ নিয়ে এক সপ্তাহে তিনজন। একসাথে না, অর্ডারগুলো আলাদা আলাদা দিন আলাদা আলাদা ভাবে আসছে। এবং দ্রুত জয়েন করার কথা বলা হচ্ছে। অনেকে পরিবার শুদ্ধ ঝামেলায় পড়ে যাচ্ছেন। ডিউটি প্লাস কোয়ারেন্টাইন মিলে ন্যুনতম একমাসের মামলা। এতদিন পরিবারের বাইরে আলাদা থাকা কষ্টকর। ডাক্তাররা আর্মি নন; আর্মিদের ট্রেনিং থাকে। আজ মন্ত্রণালয়ে মিটিং আছে এডহকে এক হাজার নতুন ডাক্তার নেয়ার ব্যাপারে। অন্য দেশগুলো যখন রিটায়ার্ডদের ফিরিয়ে আনছে, বাংলাদেশ তখন ভাগ্যবান- হাজার হাজার কোয়ালিফাইড ডাক্তার রেডি হয়ে আছে সার্ভিস দেয়ার জন্য।

যদিও ডাক্তার আক্রান্ত হওয়ার সংখ্যা কমছে না। এক সূত্র থেকে ২০০+, যেখানে দি হিন্দু পত্রিকামতে গোটা ভারতে ৯৬ জন। দেশের বেসরকারি ডাক্তাররা করোনার জন্যে হলেও সরকারি চাকুরিতে ঢুকতে ইচ্ছুক। তার মানে যোদ্ধারা যে যুদ্ধ করেন দেশপ্রেমের সাথে অন্যকিছুও থাকে। গতকাল ছুটির মেয়াদ ৪ তারিখ পর্যন্ত বেড়েছে।

কাল এদিকে ঝড়ের তাণ্ডব গেছে। ধানক্ষেত দিয়ে ছেড়া ছেড়া বাড়িঘরের এ পথ- আজ যেতে যেতে দেখি অনেকখানি বদলে গেছে। বাড়ির চালা উড়ে গেছে, উচুঁ উচুঁ অনেক গাছ ভেঙ্গে আছে, বিদ্যুতের থাম্বা কাত হয়ে আছে। ইলেকট্রিক তার এমনি ছিঁড়ে পড়ে আছে। স্থানে স্থানে কিছু লোক মই নিয়ে কাজ করছে।

ঝড় যখন আসে সবার জন্যই আসে। দেখার সুযোগ নেই কে মন্দ আর কে ভাল। বরং ভাল সতর্ক হয়ে অপেক্ষা করা।
তাইই করছি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।