মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

এম্বুলেন্স ব্যবহারের জন্য প্রয়োজন নতুন নীতিমালা

Platformপ্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১:৫৩ · ২ মিনিটে পড়ুন
এম্বুলেন্স ব্যবহারের জন্য প্রয়োজন নতুন নীতিমালা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ এপ্রিল, ২০২০, শুক্রবার
ডা. আজাদ হাসান

ডাক্তারদের হাসপাতালে যাতায়াতের ক্ষেত্রে এম্বুলেন্স ব্যবহার করার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে, বর্তমানে এম্বুলেন্স ব্যবহারের ক্ষেত্রে উদ্ভূত জটিলতা নিরসন করা যেতে পারে।

দূর্যোগ কালীন সময় বা আপদকালীন সময়ে চিকিৎসকদের পরিবহনের জন্য এম্বুলেন্স ব্যবহারের ক্ষেত্রে, এম্বুলেন্স এর জ্বালানী খরচ সরকারী তহবিল হতে সংকুলান করার একটি আদেশ মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ইস্যু করা যেতে পারে। ইতিমধ্যে এই উদ্দেশ্যে যে তেল বা জ্বালানী খরচ হয়েছে, সেটা সরকারী তহবিল হতে সংকুলান করার আদেশ দান করতঃ এর দায় হতে টিএইচএন্ডএফপিও -দের দায়মুক্তি দিতে হবে।

প্রসংগত উল্লেখ্য, ১৯৮৯ সনে আমরা যখন ইন্টার্নী ট্রেনিং করি তখন সিওমেক-এ, পরবর্তীতে ১৯৯৬ সনে সিএমসিতে গাইনী-অবস্ ডিপার্টমেন্টে দেখেছি, রাতে সিএ কিংবা রেজিস্ট্রার ম্যাডামদেরকে হাসপাতালের আনা-নেয়া করার ক্ষেত্রে হাসপাতালের এম্বুলেন্স ব্যবহার করতে। অবশ্য এটা সরকারের কোন বিধি বলে করতেন কিনা, সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন।

পরিশেষে বলবো আমার ধারণা, মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু চিকিৎসকদের পরিবহনের ক্ষেত্রে এম্বুলেন্স ব্যবহারের নজীর আছে, সুতরাং এ সংক্রান্ত সরকারী বিধিও নিশ্চয় আছে। এখন আমাদের সেই নিয়মটা জানতে হবে। আর যদি সেটা না পাওয়া যায়, সে ক্ষেত্রে চিকিৎসকদের অফিসে পরিবহনের জন্য যাতে করে এম্বুলেন্স ব্যবহার করা যায়, সে সম্পর্কে নতুন করে আদেশ জারি করতে হবে।

প্রসংগত আমি আর একটি প্রস্তাব রাখতে চাই, সেটা হলো চিকিৎসক এবং হাসপাতালের অন্যান্য স্টাফদের পরিবহনের জন্য প্রতি জেলায় ২/৩ টি করে মাইক্রোবাস এবং প্রতি উপজেলায় একটি করে মাইক্রোবাস সরবরাহ করার ব্যবস্থা নেয়া হোক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।