বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে সিক্সটি এইট

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুন ২০২০, সোমবার
ডা. শুভদীপ চন্দ

‘ইন ওয়ার, ইউ ডোন্ট মেক সোলজার্স আনহ্যাপি। ট্রাভেল এক্সট্রা মাইল এন্ড চ্যানেল সাম এক্সট্রা মানি টু এড্রেস দেয়ার গ্রিভেয়েন্সেস।’ – ভারতের সুপ্রিম কোর্ট গতকাল এ রায় দিয়েছে। সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে, আদালত এসব ইস্যুতে আর মাথা ঘামাতে চায় না। ভারতে কোথাও কোথাও ডাক্তাররা বেতন পাচ্ছেন না। অভিযোগ আছে আবাসনের ব্যবস্থা সঠিকভাবে করা হয় নি।

এরকম রায় আমাদের দেশেও আসুক এমন চাই না। শুধু চাই কেউ একবার তাকিয়ে দেখুক। আরেকবার শুনুক আমরা কি বলি। কেউ একবার ফিল করুক। কেউ একবার উচ্চকণ্ঠে মৃত ডাক্তারদের নামগুলো পড়ুক। কেউ একটু মনোযোগ দিয়ে সন্তানদের হাহাকার গুলো দেখুক। এখন সব হাসপাতালে কোভিড রোগী ভর্তি হচ্ছে; কোনরকম হোটেলে এক ঘর ও তিন বেলা খাওয়া কী জুটানো যায় না?

ছেলেটি বেসরকারি ডাক্তার। বাসা টিকাটুলি। কোভিড পজিটিভ হয় দিন ষোলো সতেরো আগে। পুরোটা সময় হোম আইসোলেশনে ছিল। এখন তার মা হাসপাতালে ভর্তি। অক্সিজেন ডিমান্ড বেড়ে চৌদ্দ লিটারে দাঁড়িয়েছে। হন্যে হয়ে খুঁজছে প্লাজমা। পুরাকালে হনুমানের গন্ধমাদন পর্বত টেনে আনা সম্ভবত এর চেয়ে সহজ কাজ ছিল।

এর দায় কে নিবে? এরকম ঘটনা ঘটছে এবং ঘটেই চলেছে। কেন ডাক্তারদের পিতৃঘাতী মাতৃঘাতী বানানো হচ্ছে? কেন সুস্পষ্ট বিধান নেই সুস্পষ্ট নির্দেশনা নেই নিষ্কলুষ কোয়ারেন্টাইন এর? আমাদের পাঁচ তারকা হোটেল লাগবে না, কোনো প্রণোদনা লাগবে না, লাগবে না পিপিই-মাস্ক-গ্লাভস; শুধু একটি থাকার মতো ব্যবস্থা করে দিন। নিদেনপক্ষে ডিউটি শেষে মাথা গোঁজার মতো ঠাঁই। সেটা সবার জন্য করুন। সরকারি ডাক্তার, বেসরকারি ডাক্তার, শহুরে ডাক্তার, গ্রামের ডাক্তার, ডেডিকেটেড ডাক্তার, নন ডেডিকেটেড ডাক্তার। কোনো করোনা রোগীর কপালে লেখা থাকে না- সে করোনা রোগী!

নক্ষত্র গুলোর যখন জ্বালানি ফুরিয়ে যায় সেগুলো সংকুচিত হতে থাকে। একসময় আর নক্ষত্র থাকে না, হয় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। আলো তো দূর, সামান্য তথ্যও আর বের হয় না। যে পরিচয় আগে ‘আলো’ দিয়ে ছিল তার নতুন পরিচয় হয় সর্বগ্রাসী অন্ধকার দিয়ে। আমরা কিছু নক্ষত্র মানবকে ব্ল্যাক হোলে পরিণত করছি। সব ট্রান্সমিশন বুঝতে কনটাক্ট ট্রেসিং লাগে না। সব ডেথ সার্টিফিকেট সবসময় সত্যি কথা বলে না। এটা একজন ডাক্তারের চেয়ে কে ভাল বুঝে!

এখন প্রতিটি দিন তার আগের দিনের চেয়ে খারাপ পরের দিনের চেয়ে ভাল। ডাক্তার মৃত্যুর হিসেব হচ্ছে, তাদের বাবা মায়েরটার হচ্ছে না। একটি বেড চেয়ে, একটি আইসিইউ সিট চেয়ে, এক ব্যাগ প্লাজমা চেয়ে লেখা পোস্ট গুলো পড়ি- চোখের জল ধরে রাখতে পারি না। ধীরেধীরে বন্ধ হয়ে যাচ্ছে সব সাহায্যের দরজা। টের পাই। সবাই আশীর্বাদ জমিয়ে রাখতে চাচ্ছে। একজন মানুষের কাছে একবারই রিকোয়েস্ট করা চলে, দুইবার নয়। সবাই ‘রিকোয়েস্ট’টুকু জমিয়ে রাখতে চাচ্ছে নিজের জন্য।

উপজেলায় নষ্ট ইকো মেশিন ঠিক হবে- আমার ডাক পড়ে। কোয়ারেন্টাইন ফেলে যাই। সে পুরনো রাস্তা। আগে প্রতিদিন যেতাম, এখন কোনো কোনো দিন। দেখি পিচঢালা রাস্তা ভেঙ্গে একাট্টা। অথচ ছয় মাসও হয় নি রাস্তাটি মেরামত হয়েছিল। খুব রাগ লাগে। কোন দেশে আমরা বাস করি! যদি অন্যের শ্বাস চুরি করা যেতো কিছু মানুষ হয়তো তাও চুরি করতো। অসুস্থ দুর্বল হাড্ডিসার মানুষ গুলোর যে নামমাত্র হক সে চুরি করে খেতেও কারো বাঁধে না।

মাঠ গুলো সব সবুজ হয়ে আছে। ধান কাটার পর যে অবশিষ্ট গাছ সেগুলো দেখতেই ধানক্ষেতের মতো লাগছে। বাঙলার বর্ষা ‘সঞ্জিবনী’, মৃতকেও জীবন দিতে জানে। টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল সব ডুবে যেতে বসেছে। এম্বুলেন্সের ড্রাইভার বলে- স্যার এসব কিছুই থাকবে না, সব ডুবে যাবে। তখন নৌকা চলবে।

নেলসন মেন্ডেলাকে জিজ্ঞেস করা হয়েছিল তার জেল খাটা নিয়ে। তিনি বলেছিলেন ‘দে কনসিডারড মি টু বি ইন জেল, বাট আই ওয়াজ অল দ্যা ওয়ে এ ফ্রি বার্ড। আই হ্যাড অল মাই এবিলিটি এন্ড পাওয়ার টু থিঙ্ক বিগ। ইউ সি, ফ্রিডম ইজ ইন এ পার্সোনস থট’।

ম্যান্ডেলার কথাগুলো কানে বাজে। দূরের ওই কালো আকাশের দিকে তাকিয়ে নিজেকে মুক্ত ভাবতে ভাল লাগে। সব ধরনের কলুষতা থেকে মুক্ত, দুর্ভাবনা থেকে মুক্ত, হিসেব নিকেশ থেকে মুক্ত। ফ্রি লাইক এ বার্ড….!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।